মাদারীপুরে ‘বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপ’ শুরু

মাদারীপুর প্রতিনিধি | ১৯ জুন ২০২২, ২২:১১

ছবি: সময় ট্রিবিউন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ব্যবস্থাপনায় মাদারীপুরে শুরু হয়েছে ‘বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপ’-২০২১।

শনিবার (১৮ জুন) দুপুরে আচমত আলি খান স্টেডিয়াম মাঠে মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন এই টুর্নামেন্টের উদ্বোধন করেন।

জানা যায়, ৮টি জেলাসহ বাংলাদেশ সেনাবাহিনী এবং নৌবাহিনী ফুটবল দলসহ মোট ১০টি দল নিয়ে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। প্রতিদিন দুইটি করে খেলা অনুষ্ঠিত হবে। চলবে ২৮ জুন পর্যন্ত। 

মাদারীপুরের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান কালু খান, মাদারীপুর পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদ আবু নাইম সোহাগ প্রমুখ। 

উদ্বোধনের প্রথম দিনে দুটি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় কুষ্টিয়া জেলা বনাম চট্টগ্রাম ফুটবল দলের খেলা অনুষ্ঠিত হয়। এতে ৩-০ গোলে কুষ্টিয়া জেলা দলকে হারিয়ে বিজয়ী হন চট্টগ্রাম জেলা ফুটবল দল। দ্বিতীয় খেলায় মুখোমুখি হয় বাংলাদেশ সেনাবাহিনী ফুটবল দল বনাম কুমিল্লা জেলা ফুটবল দল। খেলায় বাংলাদেশ সেনাবাহিনী ৩-০ গোলে কুমিল্লা জেলা ফুটবল দলকে পরাজিত করে ।

এসময় অন্যান্যদের মধ্যে মাদারীপুর ফুটবল ফেডারেশনের সভাপতি গোলাম কবির, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক ত্রিনাথ দাস, সদস্য আফজাল হোসেন মানিক, নান্নু মুন্সি, মুসফিকুল আহসান নবীন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মাদারীপুর জেলা ক্রীড়া সংস্থা ও মাদারীপুর জেলা ফুটবল ফেডারেশন এর আয়োজন করে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর