বাংলাদেশকে উড়িয়ে দিল ভারত

সময় ট্রিবিউন | ২৩ মার্চ ২০২২, ০০:০৮

ভারত ক্রিকেট দল

নারী বিশ্বকাপ ম্যাচে বাংলাদেশকে ১১০ রানে হারিয়েছে ভারত। ভারতের দেওয়া ২৩০ রানের টার্গেট তাড়া করতে নেমে বাংলাদেশের মেয়েরা অলআউট হয়ে যায় মাত্র ১১৯ রানে।

মঙ্গলবারের (২২ মার্চ) ২৩০ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই ধীরে সুস্থে ব্যাটিং করতে থাকে বাংলাদেশ। মুর্শিদা খাতুনের ৫৪ বলে ১৯ রানই তার প্রমাণ। এ ছাড়া অন্য ব্যাটাররাও রান করতে অনেক বল খরচ করেছেন। যেখানে টার্গেটের শুরুতে বাংলাদেশের ব্যাটারদের ওভার প্রতি দরকার ছিল ৪.৬ করে, সেখানে বাংলাদেশের ধীর গতি ব্যাটিংয়ে আসতে আসতে তা অনেক বেড়ে দাঁড়ায়। শুরুতেই বাংলাদেশের উইকেট হারিয়ে ম্যাচটা আরও কঠিন হয়ে পড়ে। ভারতের পূজা, স্নেহরা দারুণ বোলিং করেন।

প্রথমে ৩৫ রানে ৫ উইকেট হারিয়ে বড় ধরনের বিপদে পড়া বাংলাদেশ সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি। নিয়মিত উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ১১৯ রানে অল আউট হয় নিগার সুলতানার দল। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩২ রান করেন সালমা খাতুন। ভারতের হয়ে চারটি উইকেট পেয়েছেন স্নেহ রানা।  

এই হারের পর নারী বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়া অনেকটাই অনিশ্চিত হয়ে গেল বাংলাদেশের জন্য। অন্যদিকে এই জয়ে সেমির পথে একধাপ এগিয়ে গেল ভারত।  

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের