আইপিএল খেলতে ভারত গেলেন সাকিব

সময় ট্রিবিউন | ২৭ মার্চ ২০২১, ১৯:০৪

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ফাইল ছবি

শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্সের হয়ে এবার আইপিএলে খেলবেন সাকিব আল হাসান। খেলার উদ্দেশ্যে  শনিবার সকালে ভারত গেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

ওয়ানডের বিশ্বসেরা এই অলরাউন্ডারকে চতুর্দশ আইপিএলের নিলামে ৩ কোটি ২০ লাখ রুপিতে কিনে নেয় শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স।

ভারতের কলকাতা হয়ে সাকিবের আইপিএল দল কলকাতা নাইট রাইডার্সের প্রথম ম্যাচের ভেন্যু চেন্নাইয়ে যাবেন সাকিব।

সেখানে এক সপ্তাহের কোয়ারেন্টিনের পর দলের সঙ্গে যোগ দেবেন বাংলাদেশের এ তারকা অলরাউন্ডার।আইপিএল ক্যারিয়ারে ছয় বছর কলকাতায় কাটানোর পর তিন বছরের বিরতি দিয়ে আবারও ফ্র্যাঞ্চাইজি দলটিতে যোগ দিয়েছেন সাকিব।

আগামী ৯ এপ্রিল শুরু হবে আইপিএল। কলকাতা তাদের প্রথম ম্যাচ খেলবে ১১ এপ্রিল, সাকিবেরই সাবেক দল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে। তার আগে কোয়ারেন্টিন শেষে নিজেকে প্রস্তুতি করার সময় পাবেন সাকিব।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের