রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ওপর নিষেধাজ্ঞা লজ্জার: নুর

সময় ট্রিবিউন | ১৩ ডিসেম্বর ২০২১, ০৭:৫৯

দেশের চলমান পরিস্থিতি নিয়ে রোববার সংবাদ সম্মেলন করে গণ অধিকার পরিষদ-ছবি সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক বলেছেন, ‘কর্তৃত্ববাদী সরকারের’ গণবিরোধী সিদ্ধান্ত বাস্তবায়ন করতে গিয়ে দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চালানো হয়েছে।

তিনি বলেন, অসাংবিধানিক ও বেআইনিভাবে ভিন্নমত ও বিরোধীদের ওপর দমন-পীড়নের মতো অমানবিক কর্মকাণ্ডের কারণে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করেছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এমন নিষেধাজ্ঞা বাংলাদেশের জন্য চরম লজ্জা, উৎকণ্ঠা ও উদ্বেগের।

রোববার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে দেশের চলমান সার্বিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নুরুল হক।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নুরুল হক বলেছেন, ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে যুক্তরাষ্ট্রের রাজস্ব বিভাগ ও পররাষ্ট্র মন্ত্রণালয় বিশ্বের বিভিন্ন দেশের ১৫ ব্যক্তি ও ১০ প্রতিষ্ঠানের ওপর মানবাধিকার লঙ্ঘনের দায়ে নিষেধাজ্ঞা দিয়েছে। এর মধ্যে বাংলাদেশের বর্তমান পুলিশ প্রধান বেনজীর আহমেদ, র‍্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ–আল মামুনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছয় সদস্য এবং প্রতিষ্ঠান হিসেবে র‍্যাবের নাম রয়েছে। সরকারের গণবিরোধী সিদ্ধান্ত বাস্তবায়নের কারণেই এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

ডাকসুর সাবেক এ নেতা বলেন, যুক্তরাষ্ট্রের বিশ্ব গণতন্ত্র সম্মেলনে বাংলাদেশের আমন্ত্রণ না পাওয়া চরম অসম্মানের। এটি দেশের কর্তৃত্ববাদী ও অগণতান্ত্রিক সরকারের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের নেতিবাচক দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ; যা বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির ক্ষেত্রে এক বিরাট প্রতিবন্ধকতা সৃষ্টি করবে।

বক্তব্যে নুরুল হক বলেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে দেশ ভবিষ্যতে কূটনৈতিক, অর্থনৈতিক, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনসহ বিভিন্ন ক্ষেত্রে যে সম্ভাব্য সংকটের সম্মুখীন হতে যাচ্ছে, তা মোকাবিলায় জাতীয় স্বার্থে প্রধানমন্ত্রীকে দেশের সব রাজনৈতিক দল, সংগঠন ও নাগরিক সমাজের প্রতিনিধিদের নিয়ে সংলাপ আয়োজন করা জরুরি। একই সঙ্গে একটি ‘স্বাধীন তদন্ত কমিশন’ গঠন করে ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সরকারি কর্মচারীদের জনগণের পাশে থাকার অনুরোধ জানান নুরুল হক। তিনি বলেন, দলনিরপেক্ষ অবস্থানে থেকে দেশ ও জাতির কল্যাণে গণতন্ত্র ও সাংবিধানিক মূল্যবোধ সমুন্নত রেখে কাজ করতে হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ রাশেদ, বিল্পব পোদ্দার, আবু হানিফ, মাহফুজুর রহমান, সোহরাব হাসান, সাদ্দাম হোসেন প্রমুখ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর