জাতীয় সরকার গঠনের দাবি ডা. জাফরুল্লাহর

সময় ট্রিবিউন | ৭ ডিসেম্বর ২০২১, ০৬:০৭

ডা. জাফরুল্লাহ -ফাইল ছবি

জাতীয় সরকার গঠনের দাবি করে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, বর্তমান পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে আগামী দুই বছরের জন্য জাতীয় সরকার দরকার, যেখানে সবাই জনগণের প্রতিনিধিত্ব করবে। প্রতিটি রাজনৈতিক দল থেকে দু-একজন করে থাকবেন। জনগণ সেখানে তাঁদের মতামত দেবেন।

সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় জাফরুল্লাহ চৌধুরী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘সবাইকে সমন্বিতভাবে আন্দোলন করে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। আর তা যদি না করা হয়, তবে গণতন্ত্রের কবর রচিত হবে। আমাদের সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করতে হবে।’

দেশের শিক্ষার্থীদের চলমান নিরাপদ সড়ক আন্দোলন বিষয়ে জাফরুল্লাহ বলেন, শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া নিশ্চিত করে পরিবহনমালিকদের ক্ষতি করা যাবে না। তাদের ওপর ভ্যাট প্রত্যাহার করতে হবে।

করোনা সংক্রমণ রোধে টিকা কেনার বিষয়ে ডা. জাফরুল্লাহ বলেন, ‘স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ১২ হাজার ডলার অর্থ টিকা কিনতে খরচ হয়েছে। অথচ আমাদের বিনা মূল্যে টিকা পাওয়ার কথা ছিল। এ জন্য স্বাস্থ্যমন্ত্রীর বিচার হতে হবে।’



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের