টাঙ্গাইলে নির্বাচনী সহিংসতায় আওয়ামী লীগ নেতার ছেলের মৃত্যু

সময় ট্রিবিউন | ২৭ নভেম্বর ২০২১, ০৮:৩৭

মরদেহ-প্রতীকী ছবি

টাঙ্গাইলের নাগরপুরে নির্বাচনী সহিংসতায় ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। এসময় গুলিবিদ্ধসহ আহত হয়েছেন আরও পাঁচজন।

শুক্রবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নের পাইকেল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম তোতা শেখ ( ৪০)। তিনি স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আক্কেল শেখের ছেলে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার ওসি (তদন্ত) মজিবুর রহমান জানান, একজন মারা গেছেন। আহতদের গুরুতর অবস্থায় মানিকগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানায়, ২৮ নভেম্বর ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকদের মাঝে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তোতা শেখ নামের এক সমর্থকের মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। এসময় গুলিবিদ্ধসহ অন্তত ৫ জন আহত হন। পরে উভয়পক্ষ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এতে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর