দেশের মানুষ ভালো নেই: জি এম কাদের

সময় ট্রিবিউন | ২৩ নভেম্বর ২০২১, ১২:০৯

জি এম কাদের-ফাইল ছবি

দেশের মানুষ ভালো নেই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের।

সোমবার জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে সরকারি কলেজ ও মাদ্রাসায় কর্মরত বেসরকারি কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কারণে দিশেহারা হয়ে পড়েছে সাধারণ মানুষ। যেভাবে নিত্যপণ্যের দাম বেড়ে যাচ্ছে তাতে সাধারণ মানুষ দিন চালাতে হিমশিম খাচ্ছে। সাধারণ মানুষের কষ্ট দেখার যেন কেউ নেই।

এসময় জাতীয় পার্টি চেয়ারম্যান আরও বলেন, সরকার অযৌক্তিকভাবে তেলের দাম বাড়িয়ে দেয়ায় প্রতিটি সেক্টরে নৈরাজ্য সৃষ্টি হয়েছে। ডিজেল ও কেরোসিনের দাম বাড়ার কারণে পরিবহণ ব্যয় বেড়ে গেছে। এর বিরূপ প্রভাব পড়ছে প্রতিটি সেক্টরে। কাঁচামালসহ প্রতিটি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে আকাশচুম্বি হয়ে যাচ্ছে। সাধারণ মানুষের কষ্ট দেখার যেনো কেউ নেই। সভা থেকে জি এম কাদের সরকারি কলেজ ও মাদ্রাসায় কর্মরত বেসরকারি কর্মচারীদের যৌক্তিক দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান।

সরকারি কলেজ ও মাদ্রাসায় কর্মরত বেসরকারি কর্মচারী ইউনিয়নের সভাপতি মে. দুলাল সরকারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি, প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, উপদেষ্টা এম এ কুদ্দুস খান, যুগ্ম মহাসচিব মো. জসিম উদ্দিন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মো. জয়নাল আবেদীন প্রমুখ।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর