খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে বিএনপির গণ-অনশন

সময় ট্রিবিউন | ২০ নভেম্বর ২০২১, ২২:৪৫

বিএনপির অসুস্থ চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে পাঠিয়ে তাঁর সুচিকিৎসার দাবিতে গণ-অনশন কর্মসূচিতে উপস্থিত নেতা–কর্মীরা-ছবি সংগৃহীত

বিএনপির অসুস্থ চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে পাঠিয়ে তাঁর সুচিকিৎসার দাবিতে গণ-অনশন কর্মসূচি শুরু হয়েছে।

শনিবার (২০ নভেম্বর) সকাল ৮টা থেকে ঢাকায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই কর্মসূচি শুরু হয়।

সকাল ৮টার দিকে ঢাকার নয়াপল্টনে নেতা-কর্মীরা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে অবস্থান নেন। এ কারণে সড়কের এক পাশ দিয়ে গাড়ি চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। আজ সকাল ১০টার দিকে দেখা যায়, সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যরা আটকে পড়া গাড়িগুলো পার করার চেষ্টা করছেন। তখনো খণ্ড খণ্ড মিছিল নিয়ে ঢাকার বিভিন্ন এলাকা থেকে বিএনপির নেতা-কর্মীরা নয়াপল্টনে আসছেন এবং মাদুর পেতে সড়কে বসছেন।

খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে পাঠিয়ে তাঁর সুচিকিৎসার দাবিতে যে কর্মসূচি নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে শুরু হয়েছে, তাতে উপস্থিত রয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আহ্বায়ক আমানউল্লাহ আমান ও আবদুস সালাম প্রমুখ।

৭৬ বছর বয়সী খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, লিভার, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। গত এপ্রিলে তিনি করোনায় আক্রান্ত হন। করোনা থেকে সেরে উঠলেও নানা জটিলতায় তাঁকে দুই দফা হাসপাতালে ভর্তি করা হয়।

খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দিতে ইতিমধ্যে তাঁর পরিবার, নিজ দল বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে সরকারের কাছে দাবি জানানো হয়েছে।

এদিকে গণ-অনশনে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে গতকাল শুক্রবার বিএনপির মহাসচিব বলেছিলেন, ‘আমরা অনেক জায়গা চেয়েছিলাম। তারা জায়গা দেয়নি। আমরা আশা করব, সবাই আমাদের এই গণ-অনশনে একাত্মতা ঘোষণা করবেন।’



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর