শুধু নির্বাচন নয় আলোচনাতেও আসবে না বিএনপি

সময় ট্রিবিউন | ৩ নভেম্বর ২০২১, ০০:৪৫

ছবিঃ সংগৃহীত

এই রেজিমের অধীনে কোনো নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে না। শুধু তাই নয়, কোনো আলোচনাতেও বিএনপি যাবে না। কারণ, আমরা আলোচনা করেছি, অংশগ্রহণও করেছি। তার ফলাফল বাংলাদেশের মানুষ পেয়েছে।

মঙ্গলবার (২ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে ‘অন্তরে মম শহীদ জিয়া’ নামে একটি সংগঠনের আয়োজনে ‘সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য এবং বর্তমান বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এসব কথা বলেন।

তিনি বলেন, বিশ্ববাসীর কাছে এটা পরিষ্কার, একমাত্র তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বিএনপি আলোচনায় যেতে পারে। আলোচনা হতে পারে, বাংলাদেশে কীভাবে নির্বাচন হবে, নির্বাচন কমিশন কীভাবে হবে।

আমীর খসরু বলেন, বিএনপি কখনো সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে দেয়নি। এটা খুবই দুঃখের বিষয়, দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয় নিয়ে আলোচনা করা মানে এদেশের রাজনৈতিক ব্যবস্থা, সমাজ ব্যবস্থার মধ্যে বড় ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে। আর এই সমস্যার পেছনে যারা দায়ী তারা হলো আওয়ামী লীগ। মানুষের ধর্ম-কর্ম কারার অধিকার তারা কেড়ে নিয়েছে। বাংলাদেশের মানুষের সর্বস্তরের অধিকার তারা কেড়ে নিয়েছে। এরা যা বলে, কাজ করে তার উল্টো। তারা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে যেভাবে হিন্দুদের পূজা ভণ্ডুল করে দিয়েছে। এতে বিশ্বের কাছে আমাদের মাথা নিচু হয়ে গেছে।

তিনি বলেন, বাংলাদেশের সংবিধান প্রত্যেকটা নাগরিকের অধিকার দিয়েছে। সেটা জাতীয়তাবাদী দল বিশ্বাস করে। আমরা বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে দেবো না। বিএনপি কখনো এই অধিকার নষ্ট হতে দেয়নি। 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর