স্বরাষ্ট্রমন্ত্রীর অপসারণ দাবি করলেন ছাত্র জোট

সময় ট্রিবিউন | ১৯ অক্টোবর ২০২১, ২২:৩৬

ছবিঃ সংগৃহীত

পূজামণ্ডপে হামলার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের অপসারণ দাবি করেছে প্রগতিশীল ছাত্র জোট।

মঙ্গলবার (১৯ অক্টোবর) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে এক বিক্ষোভ সমাবেশে থেকে এ দাবি জানানো হয়। এছাড়া সাম্প্রদায়িক হামলার সাথে জড়িত এবং মদদদাতাদের গ্রেফতার এবং বিচারের দাবিও জানানো হয়েছে। 

স্বরাষ্ট্রমন্ত্রীর অপসারণের দাবি জানিয়ে তারা বলেন, কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করে সারাদেশে এমন একটি ঘটনা ঘটে গেছে, যেখানে প্রশাসন সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে। প্রশাসনকে জানানোর পরও যথা সময়ে ঘটনাস্থলে তাদের পাওয়া যায়নি। তারা একটু সচেষ্ট থাকলেই এতগুলো ঘটনা ঘটতো না। তাই আমরা এসব হামলা-নির্যাতনের সাথে জড়িত ও মদদদাতাদের গ্রেফতার এবং বিচারের দাবির সাথে সাথে ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রীরও অপসারণের দাবি জানাচ্ছি।

বক্তারা আরো বলেন, একের পর এক সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটছে। কুমিল্লা থেকে শুরু হয়ে নোয়াখালী, রংপুরসহ কয়েকটি স্থানে। এরকম একটা অবস্থার মধ্যে আমরা বসবাস করছি।  



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের