সাম্প্রদায়িক উসকানির দায়ে ছাত্রলীগ নেতা বহিষ্কার

সময় ট্রিবিউন | ১৯ অক্টোবর ২০২১, ০৪:০৯

বহিষ্কৃত ছাত্রলীগ নেতা শহীদুল ইসলাম ঢালী-ফাইল ছবি

কুমিল্লায় পূজা মণ্ডপে কোরআন 'অবমাননার' বিষয়ে ফেসবুকে সাম্প্রদায়িক উসকানিমূলক পোস্ট দেওয়ায় শরীয়তপুর সদর উপজেলায় শহীদুল ইসলাম ঢালী নামে এক ছাত্রলীগ নেতাকে বহিষ্কার করা হয়েছে।

গত ১৪ অক্টোবর রাতে তাকে বহিষ্কার করা হয় বলে রোববার শরীয়তপুর সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদুজ্জামান সিকদার বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন।

এর পাশাপাশি উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে বহিষ্কারের বিষয়টি বিজ্ঞপ্তি আকারে প্রকাশ হয়েছে।

বহিষ্কৃত ছাত্রলীগ নেতা শহীদুল ইসলাম ঢালী সদর উপজেলা ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পাদক ছিলেন।

রাশেদুজ্জামান বলেন, সম্প্রতিকালে কুমিল্লায় কোরআন 'অবমাননার' বিষয়কে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে মন্দিরে হামলার ঘটনা ঘটেছে। এসব বিষয়ে সদর উপজেলা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম ঢালী ফেসবুকে সাম্প্রদায়িক উসকানিমূলক পোস্ট দেন। ওই পোস্টের মাধ্যমে তিনি ছাত্রলীগসহ ধর্মপ্রাণ মুসলিমদের আন্দোলন করার জন্য রাজপথে নামার আহবান জানান। যেটা ছাত্রলীগের নেতা হিসেবে তিনি করতে পারেন না। তাই অসাম্প্রদায়িকতাপূর্ণ মনোভাব ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

তিনি আরও বলেন, শহীদুলের ধর্মীয় উসকানিমূলক যে পোস্টটি ফেসবুকে দেন। বিষয়টি নিয়ে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও জনসাধারণের কাছ থেকে নানা ধরনের অভিযোগ আসতে থাকে। তখন সিনিয়র নেতাদের পরামর্শে ১৪ অক্টোবর রাতে তাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়।

এই বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ছাত্রলীগ নেতা শহীদুল ইসলাম ঢালী বলেন, আমি একজন মুসলমান। একজন মুসলমান হিসেবে আমি কুমিল্লায় পূজা মণ্ডপে কোরআনের অবমাননার প্রতিবাদ স্বরূপ কাজটি করে, আমি সঠিক কাজটি করেছি। আমি মনে করি কোনো ভুল কাজ করিনি। ভাবতে পারিনি এ অপরাধে দলের পদ থেকে সরিয়ে দেওয়া হবে। তবে, এতে আমার কোনো দুঃখ নেই।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর