ঝালকাঠি বিএনপি কার্যালয়ে হামলায় ফখরুলের নিন্দা

সময় ট্রিবিউন | ৫ অক্টোবর ২০২১, ২২:৫২

ফাইল ছবি

ঝালকাঠি জেলা বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের নিন্দা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কর্তৃত্ববাদী সরকার দেশের রাজনীতি ও গণতন্ত্রের পথ সরু করে দিয়েছে।

বিএনপির কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বপ্রাপ্ত দলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত বিবৃতিতে তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, ‘ ঝালকাঠি জেলা বিএনপির কার্যালয়ে আওয়ামী নেতাকর্মীদের সন্ত্রাসী হামলার নিন্দা জানানোর ভাষা আমার জানা নাই। বর্তমান কর্তৃত্ববাদী সরকার দেশের রাজনীতি ও গণতন্ত্রের পথ সরু করে দিয়েছে।’

‘বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক টিমের উপস্থিতিতে জেলা বিএনপির সাংগঠনিক সভার পর সোমবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে তাদের সন্ত্রাসী হামলা, লুটপাটের ঘটনা সেটাই প্রমাণ করে’ যোগ করেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, হামলার সময় আইনশৃঙ্খলা বাহিনীর নীরব ভূমিকা পালন রহস্যজনক।

তিনি বলেন, গণতন্ত্রবিরোধী সরকার দেশে বিরোধী দলের স্বাধীন অস্তিত্বটুকু মুছে দিতে চায়। সরকার দমন-নিপীড়ন, হত্যা, গুম, নির্যাতন, হামলা, মামলা করে ভিন্ন মত ও পথের রাজনীতিকে স্তব্ধ করে দিয়ে একদলীয় বাকশালী রাজনীতি প্রতিষ্ঠা করতে চায়।

বিবৃতিতে বিএনপি মহাসচিব এই ন্যক্কারজনক হামলা, ভাঙচুর ও লুটপাটের সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের