নিয়মিত লিপ সার্ভিসে অসত্য তথ্য উপস্থাপন করছে বিএনপি: কাদের

সময় ট্রিবিউন | ১৬ সেপ্টেম্বর ২০২১, ২০:২৭

ফাইল ছবি

মিথ্যাচারের রাজনীতিই বিএনপির সম্বল মন্তব্য করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, নিয়মিত লিপ সার্ভিসে অসত্য তথ্য উপস্থাপন করছে বিএনপি। এটি তাদের রেওয়াজে পরিণত হয়েছে। তারা রাজনীতির মাঠে নেই, করোনায় মানুষের পাশে নেই। 

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) ওবায়দুল কাদের তার বাসভবনে ব্রিফিংকালে এ মন্তব্য করেন।

সরকারের বিরুদ্ধে বিএনপির অভিযোগ কল্পিত উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, নিত্যদিন সরকারের বিরুদ্ধে নতুন নতুন অভিযোগ উত্থাপন বিএনপির রোজনামচায় পরিণত হয়েছে।

শেখ হাসিনা সরকার দমন-পীড়নে বিশ্বাসী নয় জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রশ্ন রেখে বলেন, রাজনৈতিক উদ্দেশ্যমূলক মামলা কেন দেবে সরকার? দেশের আইন-আদালতের প্রতি সরকারের কোনো হস্তক্ষেপ বা চাপ নেই। গুরুতর অপরাধীকেও শাস্তির আওতায় আনা যাবে না, এ কোন ধরনের অভিযোগ?

ওবায়দুল কাদের জানতে চান- তাহলে কি দেশে বিচার ব্যবস্থা বা আইন আদালত থাকবে না?

বিএনপি ঢালাওভাবে অপরাধীদের পক্ষ নিচ্ছে। অস্ত্র নিয়ে ধরা পড়েছে এমন অপরাধীদের পক্ষে তারা বিবৃতি দিয়ে মুক্তি দাবি করছে বলে উল্লেখ করেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সরকারের অবস্থান হচ্ছে স্পষ্ট, তা হলো সরকার রাজনৈতিক নিপীড়নে বিশ্বাস করে না।

আওয়ামী লীগের ২১ হাজার নেতাকর্মী হত্যা করে বিএনপিই দেশকে সন্ত্রাসের জনপদে রূপান্তর করেছিল উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, কথায় কথায় বিদেশিদের কাছে নালিশ করা কি কোনো স্বাধীন দেশের রাজনৈতিক দলকে মানায়?

তিনি বলেন, বিএনপিই দেশকে মগের মুল্লুকে রূপান্তর করেছিল। শেখ হাসিনা সরকার সে অবস্থা থেকে উদ্ধার করে দেশে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য অবিরাম প্রয়াস চালিয়ে যাচ্ছেন।

রাজনীতিকে রাজনীতিবিদদের কাছে কঠিন করে দেওয়া হবে- এ প্রত্যয় নিয়ে বিএনপিই দেশের রাজনীতিকে দূষিত করার কাজ শুরু করেছিল বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তিনি বলেন, যাদের রাজনীতি জনগণ নির্ভর নয়, যারা নিজেরা নিজেদের সম্মান রক্ষা করতে জানে না তাদের কে সম্মান করবে?

আওয়ামী লীগ তৃণমূল থেকে গড়ে উঠা রাজনৈতিক দল উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, নেতাদের সম্মান আওয়ামী লীগই দিতে জানে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের