নূর মানসিক বিকারগ্রস্ত: লেখক ভট্টাচার্য

সময় ট্রিবিউন | ১৬ এপ্রিল ২০২১, ২০:১৬

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর এবং ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য-ফাইল ছবি

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর একজন মানসিক বিকারগ্রস্ত বলে মন্তব্য করেছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

গতকাল বুধবার বিকালে ফেইসবুক লাইভে এসে হেফাজতে ইসলামের নেতাদের সুরে আওয়ামী লীগের বিরুদ্ধে নূরের বক্তব্যের প্রতিক্রিয়ায় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক গণমাধ্যমে এ কথা বলেন।

লেখক ভট্টাচার্য বলেন, নূর মানসিক বিকারগ্রস্ততার জায়গা থেকে সব সময় উল্টোপাল্টা কথাবার্তা বলে থাকে। এর দ্বারা তিনি ইতোমধ্যে ছাত্র সমাজের কাছে হাসির পাত্র হিসেবে উপস্থাপিত হয়েছে। তার কথায় এখন আর কেউ গুরুত্ব দেয় না।

ফেইসবুক লাইভে এসে ছাত্র অধিকার পরিষদের নেতা নূর হেফাজত নেতাদের আটকের প্রতিবাদ জানাতে গিয়ে বলেন, কোনো মুসলমান আওয়ামী লীগ করতে পারে না।

নুরুল হক নূর ১ ঘণ্টা ১০ মিনিটের ওই বক্তব্যে তিনি বলেন, আওয়ামী লীগের উগ্রবাদীরা আলেম উলামাদের নিয়ে যেভাবে বিদ্বেষ ছড়াচ্ছে, তাদের চরিত্র হরণ করছে, এরা মুসলমান হতে পারে না।

এসময় হেফাজতে ইসলামের নেতা মামুনুল হকের রিসোর্ট কাণ্ড সরকারের ‘চাল’ রয়েছে বলেও দাবি করেন তিনি।

আওয়ামী লীগ সরকারকে ‘জালিম’ আখ্যা দিয়ে নূর বলেন, এই জালিমের বিরুদ্ধে কথা, জনগণকে সংগঠিত করা এখন ফরজ হয়ে গেছে।

ছাত্রলীগ-যুবলীগের নেতাদের উদ্দেশে তিনি বলেন, “যারা নিজেদের মুসলমান দাবি করেন, অন্তত আওয়ামী লীগ কইরেন না।”

নূরের বক্তব্যের প্রতিক্রিয়ায় লেখক ভট্টাচার্য বলেন, দেশের ধর্মীয় অনুভূতি ও রাজনীতি সম্পর্কে নূরের বিন্দুমাত্র জ্ঞান নেই। অ্যান্টি আওয়ামী লীগ হিসেবে নিজেকে প্রচার করার জন্য, তিনি এরকম পাগলের প্রলাপ ছড়ায়। আমি তার মানসিক সুস্থতা কামনা করি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের