শোকের দিনে বেগম জিয়ার ভূয়া জন্মদিন পালন ইতিহাসে নিকৃষ্টতম নজির: কাদের

সময় ট্রিবিউন | ২২ আগষ্ট ২০২১, ২১:০৪

ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন ১৫ আগস্ট জাতীয় শোকের দিনে বেগম জিয়ার ভূয়া জন্মদিন পালন এদেশের রাজনৈতিক ইতিহাসে নিকৃষ্টতম নজির।

তিনি আজ দুপুরে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে ২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন।

হত্যার রাজনীতির উত্তরাধিকার বহন করছে বিএনপি উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন বিএনপিই এদেশে হত্যা, সন্ত্রাসের জনক।

তিনি বলেন, বাংলাদেশে সাম্প্রদায়িক শক্তির নির্ভরযোগ্য আস্থার ঠিকানা হচ্ছে বিএনপি।

১৫ আগস্ট হত্যাকান্ডে জিয়াউর রহমানের সংশ্লিষ্টতা নেই, বিএনপি মহাসচিবের এমন নির্লজ্জ বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন বঙ্গবন্ধুর খুনীদের পুরস্কৃত করা,নিরাপদে বিদেশে পাঠিয়ে দিয়ে বিভিন্ন দূতাবাসে চাকরি দেওয়াই প্রমাণ করে জিয়াউর রহমান জড়িত, এর চেয়ে বড় প্রমাণ আর কি হতে পারে?

ওবায়দুল কাদের বলেন ৭৫ 'এ বঙ্গবন্ধু হত্যাকান্ডের মাস্টার-মাইন্ড ছিলেন জিয়াউর রহমান আর হাওয়া ভবনের যুবরাজ তারেক রহমান ছিলেন ২১ শে আগস্ট গ্রেনেড হামলার মাস্টার মাইন্ড।

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদের সভাপতিত্বে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত স্মরণ সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমানসহ অন্যান্য নেতারা।

এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সড়ক ও জনপথ অধিদপ্তরে সাসেক সড়ক সংযোগ প্রকল্প -২ এর আওতায় দু'টি প্যাকেজের চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন।
এসময় মন্ত্রী তাঁর বক্তব্যে বলেন গাজীপুর- এলেঙ্গা ও খুলনা-যশোর সড়কে যে কোন মূল্যে ভোগান্তি দূর করতে হবে।
তিনি গাজীপুর - এলেঙ্গা সড়ক নির্মাণ কেন বিলম্বিত হচ্ছে তা সংশ্লিষ্টদের কাছে জানতে চান।
বিআরটি প্রকল্প যেটা আছে সেটা আগে দ্রুত শেষ করার নির্দেশ দিয়ে সড়ক পরিবহন মন্ত্রী বলেন নতুন কোন প্রকল্প নেওয়ার প্রয়োজন নেই,আগে চলমান কাজগুলো শেষ করতে হবে।
কাজের গুণগত মান বজায় রেখে যথাসময়ে সাসেক সড়ক সংযোগ প্রকল্পটি শেষ করতেও সংশ্লিষ্টদের নির্দেশ দেন ওবায়দুল কাদের।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব মোঃ নজরুল ইসলাম, সেতু বিভাগের সচিব আবু বকর ছিদ্দিক,ও প্রকল্প পরিচালক ডক্টর মোঃ ওয়ালিউর রহমান উপস্থিত ছিলেন।
প্রকল্পটি চুক্তি স্বাক্ষর করেন ঠিকাদারি প্রতিষ্ঠান আবদুল মোমেন লিঃ ও চায়না রেলওয়ে ব্রীজ কনস্ট্রাকশন গ্রুপ। সড়ক ও জনপথ অধিদপ্তরের পক্ষে প্রধান প্রকৌশলী মোঃ আবদুস সবুর।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের