আ.লীগ না থাকলে আমার কোনো মূল্য নেই: মেয়র  

সময় ট্রিবিউন | ২২ আগষ্ট ২০২১, ০৪:০৮

শনিবার সন্ধ্যা ৭টায় নগরীর কালিবাড়ি রোডের সেরনিয়াবাত ভবনে সংবাদ সম্মেলন করেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ-ছবি সংগৃহীত

বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেছেন, আওয়ামী লীগ আছে, আমি সাদিক আব্দুল্লাহ আছি। আওয়ামী লীগ না থাকলে আমি সাদিক আব্দুল্লাহর কোনো মূল্য নেই।

শনিবার (২১ আগস্ট) সন্ধ্যা ৭টায় নগরীর কালিবাড়ি রোডের সেরনিয়াবাত ভবনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মেয়র বলেন, আমার কারণে আওয়ামী লীগের ক্ষতি হবে, সেটি আমি কখনোই চাইবো না। যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো যদি আমার কারণে হয়ে থাকে তাহলে পদ-পদবি ছেড়ে আমি চলে যাব।

পুরো ঘটনা একটি পরিকল্পিত ষড়যন্ত্র উল্লেখ করে মেয়র বলেন, আমার সিটি করপোরেশনে বরাদ্দ নেই। তারপরও কিন্তু উন্নয়ন থেমে নেই। মানুষের আশা আমার কাছে। সেই আশা যেন ভেঙে দেওয়া যায় সেজন্য ষড়যন্ত্র চলছিল। এক বছর আগেও আমি আপনাদের এই ষড়যন্ত্রের কথা বলেছিলাম। এমনটাতো হওয়ারই কথা ছিল। বিগত ১০ বছরে আমি প্রতিহিংসা পরায়ন রাজনীতি বরিশালে আমি করেছি কিনা সেটি আপনারা দেখেছেন। আমি যদি অন্যায় করে থাকি অবশ্যই তার বিচার হওয়া দরকার।

মেয়র বলেন, আমি বলবো এই ঘটনার সুষ্ঠু তদন্ত দরকার। জেলা ও মহানগর আওয়ামী লীগ বিচার বিভাগীয় তদন্তের দাবি জানাচ্ছি। আমাদের চাহিদা বেশি না, ওইদিনের ঘটনার পুরো ভিডিও আমরা দেখতে চাই। সেখানে যদি আমি বা আমার দলের নেতাকর্মীরা অপরাধী হয়ে থাকি তাহলে আমার বিচার অবশ্যই করবেন জননেত্রী শেখ হাসিনা।

তিনি আরও বলেন, আপনারা জেনেছেন, ঘটনা যে ওয়ার্ডে সেই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির চোখ নষ্ট হয়ে গেছে। যুবলীগের এক নেতার চোখ নষ্ট হয়েছে। সুতরাং দেশ, জনগণ এবং বরিশালের মানুষের স্বার্থে এই ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া দরকার।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর