টিকা সংগ্রহ ও বিতরণে সরকার ব্যর্থ: ফখরুল

সময় ট্রিবিউন | ১৪ আগষ্ট ২০২১, ২১:০৩

ফাইল ছবি

করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকা নিয়ে সরকার অপরাজনীতি করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, টিকা সংগ্রহ ও বিতরণে সরকার ব্যর্থ হয়েছে।

নিজেদের অপারগতা ঢাকতে বিএনপির প্রতি অভিযোগ করা হচ্ছে বলেও দাবি দলটির মহাসচিবের।

বিধিনিষেধ তুলে নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, বিশেষজ্ঞ কমিটির পরামর্শ উপেক্ষা করে সবকিছু খুলে দেওয়া হয়েছে।

লকডাউনে দরিদ্র মানুষদের খাবারের ব্যবস্থা করতে সরকার পারেনি বলেও দাবি করেন মির্জা ফখরুল।

এছাড়া তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ কেবল নতুন বড় বড় প্রজেক্ট নিয়ে ব্যস্ত, যেন পকেট ভারী করতে পারে। জনমানুষের দিকে তাদের নজর নেই।

শুক্রবার বিকেলে বিএনপির স্থায়ী কমিটির সভায় এসব বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানান দলের মহাসচিব।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের