‘যতই সময় লাগুক, বঙ্গবন্ধুর খুনিদের রায় কার্যকর করা হবে’

সময় ট্রিবিউন | ৭ আগষ্ট ২০২১, ০২:২৮

আইনমন্ত্রী আনিসুল হক। ফাইল ছবি

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, যতই সময় লাগুক না কেন বঙ্গবন্ধুর খুনিদের রায় কার্যকর করা হবে। তাদেরকে ধরে আনতে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে।

জাতীয় শোক দিবস উপলক্ষে শুক্রবার (৬ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে এ কথা বলেন আইনমন্ত্রী।

শোক দিবসের আলোচনা সভায় আখাউড়া উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ না করায় ক্ষোভ প্রকাশ করেন আইনমন্ত্রী আনিসুল হক।

এসময় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের এক নেতা আগস্ট মাসব্যাপী দলীয় নেতাকর্মীদের কাল ব্যাজ ধারণের প্রস্তাব দেন। কিন্তু ওই নেতাই কাল ব্যাজ না পরায় তাকে আগে ব্যাজ পরতে বলেন মন্ত্রী। পরে তিনি সার্বক্ষণিকভাবে কালো ব্যাজ ধারণের নির্দেশ দেন।

অনুষ্ঠানে ১৫ আগস্ট উপলক্ষে প্রচলিত নিয়ম অনুসারে কাঙ্গালিভোজ না করার পরামর্শ দেন মন্ত্রী। করোনাভাইরাসের কারণে এটা না করে কর্মহীন হয়ে পড়া সেলুনকর্মী ও চায়ের দোকানের কর্মীদেরকে খাদ্য সহায়তা দেয়ার কথা বলেন তিনি।

এসময় মন্ত্রীর ঘোষণা দেয়া পাঁচ লাখ টাকাসহ মোট ১০ লাখ টাকায় এক হাজার প্যাকেট খাদ্য সহায়তা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মো. জয়নাল আবেদীন। উপজেলা যুবলীগের আহ্বায়ক ও পৌরমেয়র মো. তাকজিল খলিফা কাজলের সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাসেম ভূঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আক্তার প্রমুখ। দোয়া পরিচালনা করেন মো. রফিকুল ইসলাম।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর