বিএনপির অপপ্রচার করোনা সংক্রমণের সাথে তাল মিলিয়ে ছড়াচ্ছে: কাদের

সময় ট্রিবিউন | ১৫ জুলাই ২০২১, ২২:৪৩

ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অভিযোগ করেন বিএনপির মিথ্যাচার ও অপপ্রচার করোনা সংক্রমণের মাত্রার সাথে তাল মিলিয়ে উচ্চহারে ছড়াচ্ছে।

তিনি বলেন বিএনপি জনগণের জন্য কিছুতো করবেই না উল্টো সরকার করতে গেলে অপপ্রচার আর গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করে।

ওবায়দুল কাদের আজ সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন। তিনি তাঁর সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন।

তিনি বলেন করোনা সংক্রমণের শুরু থেকে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়া কোনো দলই অসহায় মানুষের পাশে দাঁড়ায়নি। তিনি বলেন মানুষের পাশে দাঁড়ানোই এখন একমাত্র রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচি।

আওয়ামী লীগ মাটি ও মানুষের রাজনীতি করে, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর যে রাজনীতি বঙ্গবন্ধু শিখিয়েছেন তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তা করে যাচ্ছেন ।

একটি মতলবি মহল সবসময় সরকারের অর্জনকে ম্লান করে দিতে ও বিতর্কিত করতে ওঁত পেতে থাকে, তাই স্বজনপ্রীতির উর্ধ্বে উঠে প্রকৃত উপকারভোগিদের মাঝে প্রণোদনার অর্থ পৌঁছে দেয়ার ব্যপারে সতর্ক থাকতে সকলের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের।

এ ক্ষেত্রে কোন ধরনের অনিয়মের বিরুদ্ধে সরকারের দৃঢ় অবস্থান সংশ্লিষ্ট সকলকে আবারও স্মরণ করিয়ে দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

ওবায়দুল কাদের হুঁশিয়ার করে বলেন যারা খেটে খাওয়া মানুষের সাহায্য নিয়ে নয়-ছয় করবে তাদের কোন ভাবেই ছাড় দেওয়া হবে না।

করোনার ভ্যাকসিন নিয়ে বিএনপির গুজব প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন জনগণের জন্য সরকার কিছু করছে না,এমন কাল্পনিক অভিযোগ প্রায়শ বিএনপি করে,তারা মুখে বড় বড় কথা বললেও মানুষের পাশে দাঁড়াতে তাদের দেখা যায় না।

ওবায়দুল কাদের ভ্যাকসিন নিয়ে গুজবে কান না দেওয়ার আহবান জানিয়ে বলেন প্রয়োজনীয় ভ্যাকসিন যথাসময়ে দেশে আসবে,এনিয়ে অযথা বিভ্রান্তি ছড়িয়ে লাভ নেই।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের