বিএনপি জনরায়কে ভয় পায়: নানক

সময় ট্রিবিউন | ২০ জুন ২০২১, ০৬:৩৯

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করার মতো জনগণের প্রতি আস্থা বিশ্বাস হারিয়ে ফেলেছে। সে কারণে বিএনপি আজ জনরায়কে ভয় পায়, আর জনগণকে ভয় পায় বলেই বিএনপি উপ-নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচনে অংশ গ্রহণ করতে আতঙ্কবোধ করে।

শনিবার (১৯ জুন) লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) আসনের উপ-নির্বাচন উপলক্ষে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত নির্বাচনী মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আওয়ামী লীগের এই নেতা।

এ সময় নানক বলেন, বিএনপি কেন আজকে নির্বাচনে অংশ গ্রহণ করে না, তারা তাদের রাজনৈতিক খেই হারিয়ে ফেলেছে। তারা ভুলের সাগরে হাবুডুবু খাচ্ছে। বিএনপি আজ নেতৃত্বহীন ও অস্তীত্বহীন হয়ে পড়েছে। ২০০৮ সাল থেকে বিএনপি যে নৈরাজ্যের পথে পা বাড়িয়েছে সে নৈরাজ্যকর পরিস্থিতির কারণে বিএনপির অপমৃত্যু হতে বাধ্য।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনকে আরো সুসংগঠিত করতে হবে। নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। শুধু উপ-নির্বাচনেই নয় আগামী সংসদ নির্বাচনেও শেখ হাসিনার উন্নয়নের কথা তুলে ধরে নৌকাকে বিজয়ী করতে হবে।

লক্ষ্মীপুর-২ আসনের এমপি প্রার্থী ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়নের সঞ্চালনায় এ মতবিনিময় সভায় জেলা আওয়ামীলীগ সভাপতি গোলাম ফারুক পিঙ্কু সভাপত্ত্বি করেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সেলিম মাহমুদ।

এসময় জাহাঙ্গীর কবির নানক নৌকার প্রার্থীর জন্য নির্বাচনী প্রচারণায় অংশনেন। তিনি লক্ষিপুর ২ আসনের বিভিন্ন সভায় অংশ নিয়ে বিগত দিনের সরকারের উন্নয়ন তুলে ধরেন এবং নৌকার পক্ষে ভোট চান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ও পৌর মেয়র আবু তাহের, মোজাম্মেল হক মিলন, মোজাম্মেল হায়দার মাসুম, নুরুল হুদা পাটোয়ারী, অ্যাডভোকেট রাসেল মাহমুদ মান্না, মোমিন পাটোয়ারী প্রমুখসহ স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা অংশনেয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের