‌সীমান্তবর্তী এলাকার মানুষদের ঝালকাঠিতে প্রবেশ করতে দেবেন না: আমির হোসেন আমু

সময় ট্রিবিউন | ৭ জুন ২০২১, ০১:৪৪

ছবি: সংগৃহীত

১৪ দলের মুখপাত্র ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু বলেছেন, দেশের সীমান্তবর্তী এলাকায় করোনার ডেল্টা ভেরিয়েন্টে আক্রান্ত হচ্ছে মানুষ। তাই সবাইকে সচেতন থাকতে হবে। যারা টিকা নেননি, অল্প সময়ে নিয়ে নেবেন। সীমান্তবর্তী এলাকার কোনো মানুষকে ঝালকাঠি জেলায় প্রবেশ করতে দেবেন না। প্রশাসনের কর্মকর্তারা এ বিষয়ে পদক্ষেপ নেবেন।

রোববার (৬ জুন) দুপুর ১২টায় ঝালকাঠির পৌর ভূমি অফিসের নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

সাবেক মন্ত্রী আমির হোসেন আমু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশের সর্বস্তরে উন্নয়ন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ঝালকাঠিতেও উন্নয়ন কাজ চলমান রয়েছে।

৬৭ লাখ ৫৯ হাজার টাকা বরাদ্দে মেসার্স মনির এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান পৌর ভূমি অফিসের নির্মাণ কাজ শুরু করে। কাজটি বাস্তবায়ন করছে এলজিইডি বিভাগ। পরে নির্মাণ কাজের ফলক উন্মোচন করেন জেলা প্রশাসক মো. জোহর আলী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা পরিষদের চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল আলম নবীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল, কোষাধ্যক্ষ মনিরুল ইসলাম তালুকদার, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর হাফিজ আল মাহমুদ। এসময় অতিথিরা দোয়া মোনাজাতে অংশ নেন।

অপরদিকে ঝালকাঠির নলছিটি প্রেসক্লাবে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থানীয় নলছিটি বাসস্ট্যান্ড থেকে থানার পুল পর্যন্ত সড়কের সংস্কার কাজের উদ্বোধন করেছেন শিল্প মন্ত্রণালয়ের স্থায়ী পরিষদের চেয়ারম্যান ও ঝালকাঠি-২ আসনের সাংসদ হোসেন আমু।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের