রুহুল কবির রিজভীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সময় ট্রিবিউন | ৪ ডিসেম্বর ২০২৩, ১৭:৪৩

রুহুল কবির রিজভীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রাজধানীর মোহাম্মদপুর থানায় দায়ের করা বেআইনি সমাবেশ ও গাড়ি ভাঙচুরের মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমানসহ ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দিয়েছেন আদালত। এর ফলে মামলাটির বিচার আনুষ্ঠানিক শুরু হলো। একই মামলায় রুহুল কবির রিজভীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন আদালত।

সোমবার (৪ ডিসেম্বর) বিকালে ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত এই আদেশ দেন। আগামী ৪ জানুয়ারি এ মামলার সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য করা হয়েছে।

আসামিপক্ষের আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আমরা আসামিদের পক্ষে অব্যাহতি চেয়ে শুনানি করেছি। আদালত তা নামঞ্জুর করে চার্জ গঠনের আদেশ দিয়েছেন।

বিচার শুরু হওয়া উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন- বরকত উল্লাহ বুলু, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সাইফুল আলম নীরব, ইসহাক সরকারসহ প্রমুখ।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৫ সালের ১৭ জানুয়ারি রাতে মোহাম্মদপুর থানার বেড়িবাঁধ এলাকায় যাত্রীবাসে পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়। এতে ৬-৭ জন যাত্রী অগ্নিদগ্ধ হন। পরে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা নেন। এ ঘটনায় মোহাম্মদপুর থানার একজন সাব-ইন্সপেক্টর ১৮ জানুয়ারি মামলাটি দায়ের করেন। ২০১৬ সালের ২৩ আগস্ট একই থানার সাব-ইন্সপেক্টর কমল কৃষ্ণ সাহা মামলা তদন্ত করে ৪৫ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের