রোববার থেকে আবারও ৪৮ ঘন্টার দেশব্যাপী অবরোধ কর্মসূচির ঘোষণা বিএনপির

সময় ট্রিবিউন | ৯ নভেম্বর ২০২৩, ১৭:৪৮

রোববার থেকে আবারও ৪৮ ঘন্টার দেশব্যাপী অবরোধ কর্মসূচির ঘোষণা বিএনপির

বিএনপির ডাকা তৃতীয় দফার দেশব্যাপী অবরোধ কর্মসূচি শেষ হবে আগামীকাল শুক্রবার ভোর ৬টায়। চতুর্থ দফায় রোববার থেকে আবারও ৪৮ ঘন্টার দেশব্যাপী অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে দলটি। শুক্রবার বাদ জুমা নিহতদের স্মরনে দোয়া ও মাহফিলের কর্মসূচি ঘোষণা করেছে।

এদিন সারাদেশের মসজিদে মসজিদে দোয়ার আয়োজন করা হবে। শনিবার বিরতি দিয়ে রোববার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করা হবে।

বৃহস্পতিবার বিকালে ভার্চুয়ালে এক সংবাদ সম্মেলনে এ নতুন কর্মসূচির ঘোষণা দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এ সময় দলীয় নেতাকর্মীদের পাশাপাশি দেশবাসীকে অবরোধ সফলের জন্য আহ্বান জানিয়ে রিজভী বলেন, দেশের গণতন্ত্র, ভোটাধিকারসহ সব অধিকার ফিরিয়ে না দেওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি চলতেই থাকবে। বিজয় না হওয়া পর্যন্ত জনগণ এবার ঘরে ফিরবে না। এই আন্দোলনের বিজয় সুনিশ্চত।

রিজভী আরও জানান, বুধবার দুপুর থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সারাদেশে গ্রেফতার করা হয়েছে ৩৬৫ জনকে। মামলা ১৩টি ও আসামি করা হয় ১ হাজার ৫৬৩ জনেরও অধিক নেতাকর্মীকে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর