মাদারীপুর-৩ : মৃত্যুর পরেও মাঠে জনপ্রিয়তার শীর্ষে আবুল হোসেন

সময় ট্রিবিউন | ১ নভেম্বর ২০২৩, ১৯:১১

ছবিঃ সংগৃহীত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে চলছে প্রচার প্রচারণা। জনগণের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন প্রার্থীরা। নির্বাচিত হলে নিজ এলাকার মানুষের জীবনমানের উন্নয়নে কি কি করবেন তা জানান দিয়ে জনমত গড়ে তোলায় ব্যস্ত প্রার্থীরা।

"somoytribune.com" এবং "newsroad24" এর উদ্যোগে এবারের নির্বাচনে ৩০০ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের নিজ এলাকায় রাজনৈতিক অবস্থান, গ্রহনযোগ্যতা ও জনপ্রিয়তার ভিত্তিতে একটি জরিপ পরিচালিত হচ্ছে।

জরিপে অনলাইন ভোট এবং মাঠ পর্যায় থেকে জনগণের মতামত নিয়ে প্রার্থীদের প্রকৃত অবস্থা তুলে ধরা হয়েছে। অনলাইনে ভোট দিয়েছে সংশ্লিষ্ট নির্বাচনী আসনের ফেসবুক ব্যবহারকারীরা এবং মাঠ পর্যায়ে মতামত নেওয়া হয়েছে সাধারণ খেটে খাওয়া মানুষ, শিক্ষক, ব্যবসায়ী, দিন মজুর, গৃহিনী, চাকুরীজীবী, রিকশাচালক, ছাত্রসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষের।

এই মুহুর্তে মাদারীপুর-৩ আসনের তথ্য উপাত্ত আমাদের হাতে এসেছে। এখানে এগিয়ে থাকা তিন জনের তথ্য উপাত্ত উল্লেখ করা হল।

মাদারীপুর-৩ আসনে দুই দিনব্যাপী অনলাইন জরিপে আ ফ ম বাহাউদ্দিন নাসিম পেয়েছেন ১৩৭৫ ভোট ভোট যা মোট ভোটারের ৭৮ শতাংশ। আব্দুস সোবহান গোলাপ এমপি পেয়েছেন ৮১ ভোট যা মোট ভোটারের ৪ শতাংশ এবং সৈয়দ আবুল হোসেন পেয়েছেন ২৪৬ ভোট যা মোট ভোটারের ১৩ শতাংশ।

অন্যদিকে, মাদারীপুর-৩ আসনে মাঠ জরিপে ৪৮.৭ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন সদ্য প্রয়াত সৈয়দ আবুল হোসেন। মাঠ জরিপে আ ফ ম বাহাউদ্দীন নাসিম এবং আব্দুস সোবহান গোলাপের ভোট যথাক্রমে ৪১ শতাংশ এবং ৭ শতাংশ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের