রোববার সারাদেশে শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক | ২৮ অক্টোবর ২০২৩, ১৭:৫০

রোববার সারাদেশে শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‌‘হরতাল কেউ মানবে না। ভোতা হয়ে গেছে। এই অস্ত্র ভোতা হয়ে গেছে। অস্ত্রে কাজ হবে না।’

তিনি বলেন, ‘আগামীকাল জেলা উপজেলা সারাদেশে আওয়ামী লীগের শান্তি সমাবেশ হবে। আমরা শান্তিতে বিশ্বাসী। শান্তি চাই। নির্বাচনের আগে শান্তি চাই। পরেও শান্তি চাই।’

শনিবার বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন।


এর আগে, রবিবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপি। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে পুলিশের হামলার প্রতিবাদে আজ রাজধানীর নয়াপল্টনে দলের মহাসমাবেশ থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা করেন।

পরে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ হরতালের তথ্য নিশ্চিত করেন দলের মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন।

এর আগে দুপুর আড়াইটার দিকে পুলিশি বাধার মুখে বিএনপির নয়াপল্টনের সমাবেশ পণ্ড হয়ে যায়। ধাওয়া খেয়ে নেতাকর্মীরা চারদিকে ছড়িয়ে পড়ে। পরে নয়াপল্টন এবং আশপাশের অন্যান্য স্থানে বিএনপি-পুলিশ-আওয়ামী লীগ ত্রিমুখী সংঘর্ষ হয়। এসব ঘটনায় বিএনপির বহু নেতাকর্মীর পাশাপাশি পুলিশ ও সাংবাদিকরা আহত হয়েছেন।


সংঘর্ষে আহত ৪১ জন পুলিশ সদস্য হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ফারুক হোসেন এ তথ্য গণমাধ্যমকে জানান।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর