শেরপুরে আওয়ামী লীগের শান্তি সমাবেশ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত

মো. রাজন মিয়া, শেরপুর | ৯ জুন ২০২৩, ০৩:৪৭

ছবি- সংগৃহীত

জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক সারাদেশে অব্যাহত সন্ত্রাস, নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস, জ্বালাও-পোড়াও এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার লক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ শেরপুর জেলা শাখার আয়োজনে শান্তি সমাবেশ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

৮ জুন (বৃহস্পতিবার) বিকেলে শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ছানুয়ার হোসেন ছানু ও সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো.হুমায়ুন কবীর রুমানের নেতৃত্বে শেরপুর পৌর শহরের নিউমার্কেটে ছানুয়ার হোসেন ছানুর ব্যাক্তিগত রাজনৈতিক কার্যালয় সম্মুখ থেকে এ প্রতিবাদ মিছিল বের করা হয়।

এ সময় প্রতিবাদি মিছিলটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। এর আগে সেখানে শান্তি সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. ছানুয়ার হোসেন ছানু, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবীর রুমান।

এ সময় শেরপুর জেলা আওয়ামী লীগ সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, এডভোকেট মোসাদ্দেক ফেরদৌসী, সাবেক যুগ্ম আহ্বায়ক এডভোকেট সুব্রত দে ভানু, জেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, সদর উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান মো. বায়েজিদ হাছান, কৃষকলীগ নেতা মাহবুবুর রহমান লিটন, আসাদুজ্জামান লেবু, যুবলীগ নেতা আব্দুল মতিন, আব্দুল বাতেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম ইয়াকুব, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম সম্রাটসহ জেলা, উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর