প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি: চাঁদ আরও ৩ দিনের রিমান্ডে 

সময় ট্রিবিউন ডেস্ক | ৩০ মে ২০২৩, ২৩:০৪

সংগৃহীত
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে বিএনপির সমাবেশ থেকে হত্যার হুমকির মামলায় আটক রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে আরও তিন দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।
 
আজ মঙ্গলবার ( ৩০ মে) দুপুরে সন্ত্রাস দমন আইনে করা মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে রাজশাহীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৪-এর আদালতে হাজির করা হয় চাঁদকে। পুলিশের পক্ষ থেকে আদালতে তার আরও পাঁচ দিনের রিমান্ড চাওয়া হলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুব আলম তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। 
 
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার চাঁদকে আটক করে। পরে ওই দিন বিকালে পুলিশ তাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করলে বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রাজশাহীর পুঠিয়া থানায় চাঁদের বিরুদ্ধে করা মামলার শুনানিতে আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট পারভেজ জাহিদী, অ্যাডভোকেট শামসাদ বেগম মিতালী।
 
এর আগে গত ২৫ মে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির মামলায় পুঠিয়া থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা সুজন আলী আবু সাঈদ চাঁদের ১০ দিনের রিমান্ড চান। এ মামলায় ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে তাকে আবারও আদালতে আনা হলে এবার গোয়েন্দা পুলিশ তাকে রিমান্ডে চায়।
 
গত ১৯ মে পুঠিয়ার শিবপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কবরে পাঠানোর’ হুমকি দেন আবু সাঈদ চাঁদ। এর দুদিন পরে এ ঘটনায় পুঠিয়া থানায় সন্ত্রাস দমন আইনে মামলা হয়। পরে গত ২৫ মে পুলিশ নগরীর ভেড়িপাড়া মোড় থেকে গ্রেপ্তার করে চাঁদকে। 
 
এসটি/এসকে


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের