দুর্গাপুরে সিরিজ বোমা হামলার প্রতিবাদে যুবলীগের বিক্ষোভ মিছিল

রাজেশ গৌড়, দুর্গাপুর উপজেলা প্রতিনিধি | ১৮ আগষ্ট ২০২২, ০১:১৭

সংগৃহীত

২০০৫ সালের ১৭ই আগস্ট দেশব্যাপী বিএনপি-জামাতের প্রত্যক্ষ মদদে সংঘটিত জঙ্গি সিরিজ বোমা হামলার প্রতিবাদে নেত্রকোনার দুর্গাপুর উপজেলা যুবলীগ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বুধবার দুপুরে পৌর শহরের বিরিশিরি এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

পরে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশের সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান। উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক সাদ্দাম আকঞ্জির সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সহ সভাপতি পাভেল চোধুরী, যুগ্ম সাধারন সম্পাদক মো. শাহীন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আল আমিন, দুর্গাপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আহাম্মদ মড়ল সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুবলীগের নেতাকর্মীগন। 

বক্তারা বলেন,২০০৫ সালের আজকের এইদিনে তৎকালীন বিএনপি-জামাত জোট সরকারের প্রত্যক্ষ মদদে দেশব্যাপী একযোগে ৬৩ জেলায় ৫ শতাধিক স্থানে জঙ্গি সিরিজ বোমা হামলা করা হয়। স্তব্ধ হয়ে যায় গোটা দেশ। সেই অন্ধকার বাংলাদেশকে আলোর পথে এনেছেন রাষ্ট্রনায়ক শেখ হাসিনা। এখন ওই জঙ্গিদের মদদদাতারা আবারও অন্ধকারে ডুবিয়ে দেবার ষড়যন্ত্রে মত্ত। ওদেরকে প্রতিহত করতে যুবলীগের নেতা-কর্মীরাই যথেষ্ট।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের