ভান্ডারিয়ায় কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

শফিকুল ইসলাম, পিরোজপুর | ৩১ জুলাই ২০২২, ০৬:০৬

সংগৃহীত

পিরোজপুরের ভান্ডারিয়ায় বাংলাদেশ কৃষক লীগের উপজেলা শাখার ত্রি - বার্ষিক সম্মেলনে ৭১ সদস্যর কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার সকালে ভান্ডারিয়া উপজেলা অডিটোরিয়ামে কৃষক লীগের ভান্ডারিয়া উপজেলা শাখার ত্রি- বার্ষিক সম্মেলন হয়।

সম্মেলন শেষে ফারুক মুন্সি কে সভাপতি ও শহিদুল ইসলাম জোমাদ্দার কে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে কৃষক লীগের ভান্ডারিয়া উপজেলা শাখার সভাপতি ফারুক মুন্সির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ

সম্পাদক এ কে এম আজম খান। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সাংগঠনিক 

সম্পাদক গাজী জসিম উদ্দিন। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা কমিটির সভাপতি চান মিয়া মাঝি, সাধারণ সম্পাদক দীলিপ কুমার মাঝি, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান টিটু, বাংলাদেশ আওয়ামী লীগের ভান্ডারিয়া উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি লিয়াকত হোসেন তালুকদার, উপজেলা যুবলীগের সভাপতি এনামুল কবির টিপু তালুকদার, উপজেলা শ্রমিক লীগের সভাপতি নজরুল ইসলাম লাল সরদার ও উপজেলা ছাত্র লীগের আহবায়ক রেদোয়ান শিকদার রিচান ও যুগ্ম আহবায়ক আল আমিন সরদার প্রমুখ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর