শাবির ভিসি পদত্যাগ না করলে আন্দোলন করবে ছাত্রদল

সময় ট্রিবিউন | ২১ জানুয়ারী ২০২২, ০১:৩৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগের দাবিতে সমাবেশ করে ছাত্রদল-ছবি: সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ পদত্যাগ না করলে ছাত্রদল ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে সারা দেশে উত্তাল আন্দোলন গড়ে তুলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান।

এছাড়া সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ এবং সাধারণ শিক্ষার্থীদের নামে হওয়া মামলা প্রত্যাহারের দাবিতে কেন্দ্রীয় ছাত্রদল বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।

সমাবেশে অংশ নিয়ে ছাত্রদলের সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা বর্তমান অবৈধ সরকারের হাতে বহু নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন। সবশেষ আমরা দেখলাম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন যৌক্তিক দাবিতে আন্দোলন শুরু করেছেন, সেই আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর আক্রমণ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ও পুলিশ প্রশাসন। তারা শিক্ষার্থীদের আহত করেছে, তাঁদের ওপর নির্বিচারে গুলি চালানো হয়েছে ও তাঁদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।

ফজলুর রহমান আরও বলেন, ‘আমরা অবিলম্বে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরুদ্ধে হওয়া মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ শিক্ষার্থীদের প্রাণের দাবি। ওই উপাচার্য পদত্যাগ না করলে ছাত্রদল ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে উপাচার্য নয়, বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে সারা দেশে উত্তাল আন্দোলন গড়ে তুলবে।’

ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমানের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মো. রাকিবুল ইসলাম বক্তব্য দেন। কর্মসূচিতে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের দুই শতাধিক নেতা-কর্মী অংশ নেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের