যে ৫ কারণে ভেঙে যেতে পারে দীর্ঘদিনের সম্পর্ক

সময় ট্রিবিউন | ৩১ মার্চ ২০২১, ০৫:৪৪

ছবিঃ ইন্টারনেট

সম্পর্কে টানাপোড়েন থাকবেই। তবুও সংসার সুখের করতে ত্যাগ সহ্য করতে হয়। কখনো হাসি, কখনো কান্না এ নিয়েই সংসার। পথে বহু বাঁক আসে, চড়াই-উতরাই পেরিয়ে এগিয়ে যেতে হয়। সংসার টিকে থাকে দু’জন মানুষের ভালোবাসা ও বিশ্বাসের উপর। তবে কিছু আচরণ রয়েছে যা অবিশ্বাসের কারণ হয়ে দাঁড়ায়। পরবর্তীতে সম্পর্কের ভিত উপড়ে ফেলে এ অবিশ্বাস। এজন্য সংসারে যতই ঝড় আসুক না কেন, কিছু আচরণ রয়েছে যেগুলো দীর্ঘদিনের সম্পর্কও নষ্ট করে দিতে পারে। চলুন তবে জেনে নেওয়া যাক-

  • ছোট-বড় কোনো কিছুই সঙ্গীর কাছ থেকে কিছু লুকাবেন না। সে টাকা-পয়সা হোক, ধার-দেনা হোক, পারিবারিক সমস্যা হোক, পুরোনো সম্পর্ক হোক কিংবা অন্য কিছু- কোনো বিষয়ই লুকাবেন না। এতে পরস্পরের মধ্যে অবিশ্বাস জন্মাতে পারে। যা সম্পর্কের ভিত নড়বড়ে করে দিতে পারে।
  • যত কঠিন বিষয় নিয়েই ঝগড়া হোক না কেন কখনো কথা বন্ধ করবেন না। দোষ বা ভুল যারই হোক, পরস্পর আলোচনার মাধ্যমে খোলাখুলি কথা বলে সমাধান করুন। কথা বন্ধ করে থাকলে দু’জনের প্রতি তিক্ততা আরও বেড়ে যাবে।
  • সিনেমা ও কল্পনার জগতকে কখনো বাস্তব বলে মনে করবেন না। এতে সংসারে অশান্তি হবে আর সম্পর্ক নষ্ট হবে। অনেকেই মনে করেন, তার স্বামী অমুক নায়কের মতো রোমান্টিক আচরণ করবে বা তার স্ত্রী অমুক নায়িকার মতো হবে! এসব অহেতুক ভাবনা নিয়ে কখনো অশান্তি করবেন না।
  • সঙ্গীর নামে অপরের কাছে কখনো নিন্দা করবেন না। খুবই খারাপ বিষয় এটি। নিজের বন্ধু বা আত্মীয়দের কাছে এতে সঙ্গীকে অপমানিত করা হবে। যখন সঙ্গী তার সম্পর্কে কোনো খারাপ কথা অন্যের মুখে শুনবে; তখন সম্পর্কের ভিত নষ্ট হয়ে যাবে। তাই এ বিষয়ে সাবধান থাকুন।
  • কখনো পুরনো রাগ-ক্ষোভ মনের মধ্যে জমিয়ে রাখবেন না। এতে এক পর্যায়ে মারাত্মক ঘটনা ঘটতে পারে। তাই যখনকার রাগ তখনই ঝেড়ে ফেলুন। সবচেয়ে ভালো হয়, পরস্পরের মধ্যকার দোষ ও অভিযোগ নিয়ে কথা বলে মিমাংসা করা।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের