অভিজিৎ হত্যাকারীদের তথ্য দিলে ৪৩ কোটি টাকা পুরস্কার

সময় ট্রিবিউন | ২১ ডিসেম্বর ২০২১, ০৯:৪৯

অভিজিৎ-ফাইল ছবি

২০১৫ সালে বাংলাদেশের ব্লগার ও লেখক অভিজিৎ রায় হত্যাকাণ্ডের সন্দেহভাজন ‘মূল পরিকল্পনাকারী’ সৈয়দ জিয়াউল হক ওরফে মেজর জিয়া এবং আকরাম হোসেনের বিষয়ে তথ্য দিলে ৫০ লাখ মার্কিন ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

মার্কিন এই পুরস্কারের অর্থ বাংলাদেশি মুদ্রায় ৪২ কোটি ৮৯ লাখ টাকারও বেশি।

সোমবার (২০ ডিসেম্বর) এ সংক্রান্ত এক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করেছে দপ্তরের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ কর্মসূচি।

‘রিওয়ার্ডস ফর জাস্টিস’র ভেরিফায়েড টুইটার হ্যান্ডেলে ‘বাংলাদেশে মার্কিন নাগরিকদের ওপর হামলার জন্য তথ্য দিলে পুরস্কার’র কথা উল্লেখ করে একটি পোস্টার প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি ঢাকায় একটি বইমেলা থেকে বেরোনোর সময় আল-কায়েদা সংশ্লিষ্ট সন্ত্রাসীরা মার্কিন নাগরিক অভিজিৎ রায়কে হত্যা করে এবং তার স্ত্রী রাফিদা বন্যা আহমেদকে আহত করে।’

‘ওই হামলায় জড়িত থাকায় বাংলাদেশের একটি আদালত ছয়জনকে দোষী সাব্যস্ত করে সাজা দিয়েছে। আসামিদের মধ্যে দুজন- সৈয়দ জিয়াউল হক (ওরফে মেজর জিয়া) এবং আকরাম হোসেনের অনুপস্থিতিতে বিচারকার্য সম্পন্ন হয়েছিল এবং তারা এখনো পলাতক।’

এরপর একটি ফোন নম্বর ও টুইটার হ্যান্ডেলের কথা উল্লেখ করে পোস্টারে বলা হয়, জিয়াউল হক, আকরাম হোসেন বা হামলার সঙ্গে জড়িত অন্য কারও সম্পর্কে আপনার কাছে কোনো তথ্য থাকলে নিচের নম্বরটি ব্যবহার করে সিগন্যাল, টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের জানান। তার জন্য আপনি পুরস্কারও পেতে পারেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর