প্রধানমন্ত্রী কাছে জাতীয় মানব উন্নয়ন প্রতিবেদন হস্তান্তর

সময় ট্রিবিউন | ১১ ডিসেম্বর ২০২১, ০০:৩৮

ছবিঃ সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ‘জাতীয় মানব উন্নয়ন প্রতিবেদন (এনএইচডিআর) ২০২১’ হস্তান্তর করা হয়েছে। 

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ প্রতিবেদনের একটি অনুলিপি হন্তান্তর করেন।

অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগে মন্ত্রণালয়ের অধীন অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) দেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে এনএইচডিআর ২০২১ প্রণয়নের উদ্যোগ নেয়। প্রতিবেদনের মূল প্রতিপাদ্য হচ্ছে ‘বাংলাদেশের জনগণই সকল উন্নয়নের কেন্দ্রবিন্দু’।

প্রতিবেদনে পাঁচটি কৌশলগত বিষয়- বৈষম্য, জলবায়ু পরিবর্তন, যুবকর্মসংস্থান, কিশোর-কিশোরীদের স্বপ্নের বাংলাদেশ এবং শান্তি ও সমৃদ্ধি অন্তর্ভুক্ত করা হয়েছে যা বাংলাদেশের ভবিষ্যৎ মানব উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়।

এনএইচডিআর ২০২১-এ একটি ওভারভিউ ও সাতটি অধ্যায় রয়েছে: বাংলাদেশে মানব উন্নয়নের প্রতিফলন; ভবিষ্যৎ মানব উন্নয়নের পথ একটি বিশ্লেষণমূলক কাঠামো; মানব উন্নয়ন ও বৈষম্য: বাংলাদেশ পরিপ্রেক্ষিত; বাংলাদেশে জলবায়ু পরিবর্তন এবং মানব উন্নয়ন; বাংলাদেশের ভবিষ্যৎ মানব উন্নয়নের চাবিকাঠি যুবকর্মসংস্থান; কিশোরদের স্বপ্ন; একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ: কৌশল ও প্রতিষ্ঠানাদি।

 

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের