দুদিনের সফরে ঢাকায় ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন

সময় ট্রিবিউন | ৭ ডিসেম্বর ২০২১, ২৩:১৮

ছবিঃ সংগৃহীত

দুই দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন ভারতীয় পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা। মঙ্গলবার (৭ডিসেম্বর) সকাল ১০টার দিকে ঢাকায় পৌঁছেছেন তিনি। বিমানবন্দরে তাকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।

বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠকের পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে তার। এছাড়া বিকেলে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সাথেও সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে তার।আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথেও সৌজন্য সাক্ষাৎ করবেন সাবেক বাংলাদেশে নিযুক্ত ভারতের এই রাষ্ট্রদূত।

বিজয়ের পঞ্চাশ বছর উদযাপনে ঢাকা আসছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ১৬ ডিসেম্বর সুবর্ণ জয়ন্তীর পাশাপাশি রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠক করবেন তিনি। সেই প্রস্তুতির অংশ হিসেবে আজ ঢাকা এলেন দেশটির পররাষ্ট্র সচিব। দ্বিপাক্ষিকি বৈঠকে বসবেন দুদেশের পররাষ্ট্র সচিব। এবারের দ্বিপাক্ষিক বৈঠকে সীমান্ত হত্যা বন্ধ আর তিস্তার পানি চুক্তি সইয়ের কথা তুলবে বাংলাদেশ। পাশাপাশি দুদেশের যোগাযোগ বা কানেকটিভিটি বাড়ানোর ওপর গুরুত্ব দেয়ার কথা জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর