মৈত্রী দিবস পালন করবে ভারত-বাংলাদেশ

সময় ট্রিবিউন | ৫ ডিসেম্বর ২০২১, ২৩:২৭

ছবিঃ সংগৃহীত

স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশকে ৬ ডিসেম্বর স্বীকৃতি দেয় ভারত। বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার ৫০ বছর তথা কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তীতে মৈত্রী দিবস পালন করতে যাচ্ছে ঢাকা ও নয়া দিল্লি।

সোমবার (৬ ডিসেম্বর) ১৮ দেশে পালন করা হবে এ মৈত্রী দিবস। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, ১৮টি মিশনে যৌথভাবে মৈত্রী দিবস পালন করা হবে। বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে দিনটিকে স্মরণীয় করে রাখা হবে। বিভিন্ন আনুষ্ঠানিকতার মাধ্যমে তুলে আনা হবে দুদেশের সম্পর্কের শুরু থেকে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছরে একসঙ্গে পথচলার দিনগুলোকে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস গণমাধ্যমকে বলেন, ‘আমরা ১৮টি মিশনে মৈত্রী দিবস পালন করছি। মার্চে ভারতের নরেন্দ্র মোদি যখন ঢাকায় আসেন তখনই আমরা ঠিক করেছিলাম ১৮টা মিশনে যৌথভাবে দিবসটি উদযাপন করব। আমরা পুরো বিশ্বব্যাপী জানাতে চাচ্ছি, ভারত আমাদের বন্ধু। দুদেশের ৫০ বছরের কূটনৈতিক সম্পর্ক ও ভালো প্রতিবেশী হিসেবে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক কেমন, বিশেষ করে সব সমস্যা যে আমরা আলাপ করে মিটমাট করছি এটা বিশ্বকে দেখাতে চাই। এটা আমরা উদাহরণ হিসেবে দেখাতে চাচ্ছি। তাছাড়া আমাদের কমন কালচার ও হেরিটেজ সেগুলো তুলে ধরতে চাই।’

বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি এক সংবাদ সম্মেলনে বলেন, মৈত্রী দিবসের আয়োজন ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে গভীর ও চিরস্থায়ী বন্ধুত্বের প্রতিফলন, একই সঙ্গে রক্ত ও ত্যাগ স্বীকারের ইতিহাস।

দুই দেশের অংশগ্রহণে দিল্লিতে একটি বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে বলে জানান অরিন্দম বাগচি।

 

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর