অর্থনীতির চালিকাশক্তি এসএমই: রাষ্ট্রপতি

সময় ট্রিবিউন | ৫ ডিসেম্বর ২০২১, ২২:৫৪

ছবিঃ সংগৃহীত

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ ও জাতীয় অর্থনীতির চালিকাশক্তি হিসেবে এসএমইর গুরুত্ব অপরিসীম। এসএমই খাতের উন্নয়নের মাধ্যমেই পৃথিবীর বিভিন্ন দেশ আজ শিল্পোন্নত এবং এর মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নে সাফল্য অর্জন করেছে।

রোববার (৫ ডিসেম্বর) ‘জাতীয় এসএমই পণ্য মেলা-২০২১’ উপলক্ষে দেওয়া বাণীতে এ কথা বলেন তিনি।

রাষ্ট্রপতি বলেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ফাউন্ডেশন ‘জাতীয় এসএমই পণ্য মেলা ২০২১’ আয়োজন করছে জেনে আমি আনন্দিত। এ উপলক্ষে আমি মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তা ও প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

তিনি বলেন, সরকার বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে রূপান্তরিত করতে ব্যবসা-বাণিজ্যের প্রসারসহ বিনিয়োগ বৃদ্ধিতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এ লক্ষ্য অর্জনে দেশের বিপুল শ্রমশক্তিকে উৎপাদনমুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। তৃণমূল পর্যায়ে গড়ে ওঠা দেশীয় কাঁচামাল নির্ভর শ্রমঘন ক্ষুদ্র ও মাঝারি শিল্প কারখানাগুলো কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য দূরীকরণ ও সামাজিক বৈষম্য নিরসনে বিশেষ অবদান রাখছে।

তিনি বলেন, এসএমই শিল্প প্রতিষ্ঠানে উৎপাদিত পণ্য দেশের চাহিদা মিটিয়ে এখন বিদেশেও রপ্তানি হচ্ছে। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্ববাজারে টিকে থাকার বিষয়টি পণ্যের গুণগত মান ও বিপণন কৌশলের ওপর অনেকাংশে নির্ভর করে। জাতীয় এসএমই পণ্য মেলা উৎপাদনকারী এবং ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে সংযোগ স্থাপন করবে, যা পণ্য উৎপাদন ও বিপণনের আধুনিক কলাকৌশলের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দিতে সহায়ক হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর