নিরাপদ সড়কের দাবিতে আজও সড়কে শিক্ষার্থীরা

সময় ট্রিবিউন | ১ ডিসেম্বর ২০২১, ২৩:১৩

ছবিঃ সংগৃহীত

নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর রামপুরা ব্রিজের ওপর অবরোধ কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। এসময় যাত্রীদের নামিয়ে এ রুটে চলাচলকারী বাসগুলো আটকে রাখতে দেখা গেছে।

বুধবার (১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে রামপুরা ব্রিজের ওপর অবস্থান নেয় আশপাশের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা দাবি করছে, তাদের নয়টি দাবির মধ্যে এখনো প্রায় আটটি দাবি মানা হয়নি। এ কারণে তারা আজও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। শিক্ষার্থীদের অবরোধের কারণে রামপুরা সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, পূর্বঘোষণা অনুযায়ী আজও রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের জন্য যতক্ষণ পর্যন্ত সড়ক নিরাপদ না হবে, ততক্ষণ এ আন্দোলন চলবে বলে অবরোধকারীরা জানিয়েছে।

এদিকে, নটর ডেম কলেজের শিক্ষার্থীরাও রামপুরায় অবস্থানরত শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলন কর্মসূচিতে যোগ দিচ্ছে বলে জানা গেছে।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আমরা শুনেছি শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে। আগে থেকে ঘোষণা ছিল তারা আজকেও নামবে। তবে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশের যথেষ্ট উপস্থিতি রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর