রোবট অলিম্পিয়াডে সেরা দশে বাংলাদেশ

সময় ট্রিবিউন | ২২ নভেম্বর ২০২১, ১০:৪০

ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডে দশম স্থান অর্জন করেছে বাংলাদেশ দল ‘টিম প্রডিজি’

প্রথমবারের মতো ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের (ডব্লিউআরও) মূল পর্বে অংশ নিয়েছে বাংলাদেশ। আর প্রথমবারেই বাজিমাত। অনলাইনে সদ্যসমাপ্ত এই আয়োজনে ফিউচার ইঞ্জিনিয়ারস ক্যাটাগরিতে সেরা দশের মধ্যে জায়গা করে নিয়েছে বাংলাদেশ।

অনন্য এই অর্জনে ‘টিম প্রডিজি’র সদস্য ছিলেন ডা. মাহবুবুর রহমান মোল্লাহ কলেজের সাজ্জাদ ইসলাম ও নটরডেম কলেজের তৌসিফ সামিন।

রোববার (২১ নভেম্বর) বিকেলে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের সেক্রেটারি জেনারেলের উপস্থিতিতে অনলাইনে এ ফল ঘোষণা করে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড অ্যাসোসিয়েশন।

বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) থেকে রোববার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের মূল এই পর্বে সারাবিশ্বের ৬৬টি দেশ থেকে ২০০টি অংশ নিয়েছে অনলাইনে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফিউচার ইঞ্জিনিয়ারস ক্যাটাগরি ছাড়াও ওপেন ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে অংশ নেয় টিম ‘পাওয়ারিয়াম’। নটরডেম কলেজের মো. আশরাফুজ্জামান ফুয়াদ, ঢাকা কলেজের মুহাম্মদ আবরার জাওয়াদ ও সরকারী বিজ্ঞান কলেজের তানজিম জামান খানের এই দলটি ১৬তম স্থান অর্জন করেছে।

বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এই অলিম্পিয়াডের বাংলাদেশ পর্ব আয়োজন করার পাশাপাশি অনলাইনে আন্তর্জাতিক পর্বটি সমন্বয় করেছে। কম্পিউটার সার্ভিসেস লিমিটেডের ভেন্যু সহযোগিতায় অনলাইনে ডব্লিউআরও’র মূল পর্বে অংশ নেয় বাংলাদেশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই অলিম্পিয়াডে অংশ নেওয়া দলগুলো তাদের দেশের জাতীয় প্রতিযোগিতায় বিজয়ী হয়ে নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করেছে। বাংলাদেশ প্রথমবারের মতো এই আন্তর্জাতিক অলিম্পিয়াডে অংশ নেয় ‘ওপেন ক্যাটাগরি’ ও ‘ফিউচার ইঞ্জিনিয়ারস’ ক্যাটাগরিতে। অনলাইনের মাধ্যমে এই প্রতিযোগিতার বিচারকাজ ও পর্যবেক্ষণ করেছে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড আয়োজক কমিটি। বিস্তারিত জানতে ভিজিট করুন www.wro2021.org।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর