জলবায়ু পরিবর্তনের কারণেই ঢাকা শহরে ব্যাপক অভিবাসন চলছে

সময় ট্রিবিউন | ৪ নভেম্বর ২০২১, ০০:৪৫

ছবিঃ সংগৃহীত

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, জলবায়ু পরিবর্তন এখন একটি বাস্তবতা এবং এর ফলে আমাদের শহরগুলোতে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং অসময়ে বৃষ্টিপাতসহ নানাবিধ ক্ষতিকর প্রভাব পরিলক্ষিত হচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণেই ঢাকা শহরে ব্যাপক অভিবাসন চলছে। 

মঙ্গলবার (২ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যায় স্কটল্যান্ডের গ্লাসগোতে জলবায়ু সংকট ও অবিচার নিয়ে প্যানেল আলোচনায় তিনি এসব কথা বলেন।

আলোচনায় আতিকুল ইসলাম জানান, সি-৪০ এর ভাইস প্রেসিডেন্ট এবং ক্লাইমেট মাইগ্রেশনের টাস্ক লিডার হওয়ায় আশ্রয়, স্বাস্থ্য, পানি ও স্যানিটেশনবিষয়ক সেবা দিতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। শুধু পুনর্বাসনই নয়, তাদের সহনশীল ও আত্মনির্ভরশীল করার লক্ষ্যে দক্ষতাবিষয়ক প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনাও তার রয়েছে।

ডিএনসিসি মেয়র বলেন, বর্তমান প্রজন্ম যাতে জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে বাস্তব জ্ঞান পায় সে জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশন একটি জলবায়ু পরিবর্তন জাদুঘর তৈরির পরিকল্পনা করছে।

আতিকুল ইসলাম বলেন, বাংলাদেশ সরকার ‘আমার গ্রাম, আমার শহর’ উদ্যোগ নিয়েছে, যা জলবায়ু পরিবর্তনের ফলে অভিযোজনের পাশাপাশি জলবায়ু অভিবাসীদের জলবায়ু সহনশীল অবকাঠামো এবং গ্রামেই তাদের জীবিকা খুঁজে বের করার জন্য খুবই সহায়ক।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের