দুর্ভোগের আরও একটি দাগ মুছে যাচ্ছে দক্ষিণাঞ্চলবাসীর

সময় ট্রিবিউন | ২৪ অক্টোবর ২০২১, ১৭:২০

ছবিঃ সংগৃহীত

আজ পায়রা সেতুর উদ্বোধনের সঙ্গে ফেরি দুর্ভোগের আরও একটি দাগ মুছে যাচ্ছে দক্ষিণাঞ্চলবাসীর। এখন কাঁঠালবাড়ি থেকে কুয়াকাটা পর্যন্ত সড়কপথে ফেরি বিড়ম্বনার কোনো অবকাশ রইল না। এতে দক্ষিণাঞ্চলে সমৃদ্ধ হবে অর্থনীতি, গড়ে উঠবে শিল্প-কারখানা। ঘুঁচবে বেকারত্ব। প্রসারিত হবে পর্যটনশিল্প।

রবিবার (২৪ অক্টোবর) সকাল ১০টায় উন্মোচিত হবে উন্নয়নের নতুন রূপকথা। সবাই অপেক্ষায় সেই মাহেন্দ্রক্ষণের। বিভাগের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ কমপক্ষে ৩শ অতিথি আমন্ত্রিত হয়েছেন উদ্বোধনী অনুষ্ঠানে। ভার্চুয়াল-মাধ্যমে যুক্ত হয়ে সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশের ১০টি মেগা প্রকল্পের আওতায় নির্মিত পায়রা সেতুর দরজা খুলছে আজ। রাজধানী থেকে সমুদ্রসৈকত কুয়াকাটা যেতে ১০টি নদীতে ফেরি পার হতে হতো। ধারাবাহিক উন্নয়ন প্রক্রিয়ায় ৮টি সেতু হয়ে যাওয়ার পরে বাকি ছিল পায়রা ও পদ্মা নদীর ওপর সেতু নির্মাণ।

ইতোমধ্যে পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালীতে উদ্বোধনের সব আয়োজন সম্পন্ন করেছে স্থানীয় প্রশাসন। 

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর