আ.লীগের নেতাকর্মীদের নজরদারি বাড়াতে হবে : সভাপতি

সময় ট্রিবিউন | ২১ অক্টোবর ২০২১, ২২:৪৯

ছবিঃ সংগৃহীত

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) গণভবন থেকে ভিডিও কনফারেন্সে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের নবনির্মিত কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে দলটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ নির্দেশনা দেন।

তিনি বলেন, প্রত্যেক এলাকায় এলাকায় আমাদের নেতাকর্মীদের নজরদারি বাড়াতে হবে।শান্তি-সম্মেলন, শান্তি-মিছিল, শান্তি-সভা করতে হবে। সম্প্রীতির ব্যবস্থা নিতে হবে, যেন কোনো রকমের সংঘাত দেখা না দেয়।

শেখ হাসিনা বলেন, ‘এই মাটিতে প্রত্যেকটা ধর্মের মানুষ—সে মুসলমান হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক সবাই যেন ভালোভাবে বাঁচতে পারে। মানুষকে মানুষ হিসেবে আমি দেখি। আওয়ামী লীগের নেতাকর্মীদেরও মানুষকে মানুষ হিসেবেই দেখতে হবে। আর সেভাবে মানুষের সেবা করতে হবে।’

সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার সময় কুমিল্লায় ঘটে যাওয়ার ঘটনার কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, ‘যদি কুমিল্লার ঘটনাটা বিশ্লেষণ করি, আমরা সেটাই দেখবো। অন্যের ধর্ম অসম্মান করতে গিয়ে আমাদের পবিত্র কোরআন শরিফকেই অবমাননা করেছে। এটাই হচ্ছে সবচেয়ে দুঃখজনক। যার যার নিজের ধর্মের সম্মান নিজেকে রক্ষা করতে হবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘কুমিল্লায় যে ঘটনাটা ঘটে গেছে। এটা সত্যিই খুব দুঃখজনক। মানবধর্মকে সম্মান করা ইসলামের শিক্ষা। নিজের ধর্ম পালনের অধিকার যেমন সবার আছে, অন্যের ধর্মকে কেউ হেয় করতে পারে না। এটা ইসলাম শিক্ষা দেয় না। নিজের ধর্মকে সম্মান করার সঙ্গে সঙ্গে অন্যের ধর্মকেও সম্মান করতে হয়। অন্যের ধর্মকে হেয় করা হলে নিজের ধর্মকেই অসম্মান করা হয়।’

সরকার অপরাধীদের বিচার করবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আইন কেউ হাতে তুলে নেবেন না। কেউ যদি অপরাধ করে, সে যেই হোক তার বিচার হবে। আমাদের সরকার সেই বিচার করবে।’

সরকার প্রধান বলেন, ‘সার্বিকভাবে আমরা উন্নয়ন করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। প্রকৃতপক্ষে দেশটা যখন উন্নত হচ্ছে। কিন্তু একটা শ্রেণি আছে, তারা এটা কখনো মানতে পারে না। তাদের কাছে এটা পছন্দই না। বাংলাদেশ মাথা উঁচু করে চলবে, সম্মান নিয়ে চলবে, এটা বোধ হয় এদের পছন্দই হয় না। বিশেষ করে বিএনপি-জামায়াত এদের তো হবেই না। কারণ খালেদা জিয়ার নিজেরে অন্তরেই সব সময় ছিল পেয়ারে পাকিস্তান। সে তো সবসময় পেয়ারে পাকিস্তান নিয়েই থাকতো। এটা হলো বাস্তব কথা।’

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন করে দলটির কেন্দ্রীয় সভাপতি বলেন, ‘যেহেতু এটা কুমিল্লা শহরে, মহানগর অফিস বললে হবে না। এটাকে কুমিল্লা আওয়ামী লীগ অফিসই বলতে হবে।’



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর