মুন্সীগঞ্জে সালিশে ছুরিকাঘাতে নিহত ৩, আটক ১০

সময় ট্রিবিউন | ২৫ মার্চ ২০২১, ২৩:২৪

ছুরিকাঘাতে নিহত ইমন পাঠান, সাকিব মিয়া ও আওলাদ হোসেন মিন্টু

মুন্সীগঞ্জে সালিশ-বৈঠক চলার সময় বিরোধী পক্ষের লোকজনের ছুরিকাঘাতে তিনজন নিহত হয়েছেন। গতকাল বুধবার (২৪ মার্চ) জেলা শহরের উত্তর ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে। এতে ১০ জনকে আটক করেছে পুলিশ।

নিহতরা হলেন- ওই এলাকার কাসেম পাঠানের ছেলে ইমন পাঠান (২৩), বাচ্চু মিয়ার ছেলে সাকিব মিয়া (১৯) ও আনোয়ার আলীর ছেলে আওলাদ হোসেন মিন্টু (৪০)।

সদর থানার ওসি মো. আবু বকর সিদ্দিক জানিয়েছেন একটি নারী উত্ত্যক্তের ঘটনাকে কেন্দ্র করে ইমনের সঙ্গে একজনের দ্বন্দ্ব বাধে। এ নিয়ে উত্তেজনা সৃষ্টি হলে বুধবার রাত সাড়ে ১১টার দিকে সালিশ-বৈঠক বসে এলাকার আওলাদ হোসেন মিন্টুর বাড়ির সামনে। বেঠকে বিরোধী পক্ষের লোকজন আকস্মিকভাবে তিনজনকে ছুরিকাঘাত করে।

ওসি সিদ্দিক বলেন, পেটে ও বুকে ছুরিকাহত তিনজনকে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে ইমনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। সাকিব ও মিন্টুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বুধবার রাতে সাকিবকে মৃত ঘোষণা করা হয়। আর বৃহস্পতিবার বেলা ১২টার দিকে মিন্টু চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ওসি বলেন, হত্যাকাণ্ডে সংশ্লিষ্ট ১০ আটক করা হয়েছে। এ ঘটনায় এখনও মামলা হয়নি। মামলার প্রক্রিয়া চলছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর