পূজামণ্ডপে হামলা ও হিন্দু বাড়িতে আগুন দেওয়ার প্রতিবাদে শাহবাগ অবরোধ

ঢাবি প্রতিনিধি | ১৮ অক্টোবর ২০২১, ১৯:৪১

ছবিঃ সংগৃহীত

দেশের বিভিন্ন স্থানে পূজামণ্ডপে হামলা ও হিন্দু বাড়িতে আগুন দেওয়ার প্রতিবাদে অবিলম্বে হামলা বন্ধ করা, আর কোন হামলা যেনো না হয় এবং যেসব মন্দির -উপাসনালয় ও বাড়িতে হামলা হয়েছে তা সংস্কার ও ক্ষতিপূরণের দাবিতে রাজধানীর শাহবাগ অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অংশ।

সোমবার সকাল সাড়ে ১০টা থেকে প্রতিবাদী শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে অবস্থান নেন।

শাহবাগ মোড়ে অবস্থান নেওয়ার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় জড়ো হন জগন্নাথ হলসহ বিভিন্ন হলের আবাসিক শিক্ষার্থীরা। সেখান থেকে তাঁরা মিছিল নিয়ে শাহবাগ মোড়ে আসেন।

অবরোধের কারণে শাহবাগ থেকে পল্টন, সায়েন্স ল্যাব, বাংলা মোটর ও টিএসসি অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে প্রতিবাদী শিক্ষার্থীরা নানা স্লোগান দিচ্ছেন। স্লোগানে স্লোগানে তাঁরা বলছেন, ‘সংখ্যালঘু মন্ত্রণালয় করতে হবে’, ‘মন্দিরে হামলা কেন, প্রশাসন জবাব চাই’ 'জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো' তুমি কে? আমি কে? বাঙালি বাঙালি ' দুনিয়ার হিন্দু, এক হও হও' বঙ্গবন্ধুর বাংলায়, বৈষম্যের ঠাঁই নেই ' দুনিয়ার হিন্দু, এক হও এক হও' 'একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার 'ইত্যাদি।

উল্লেখ্য, কুমিল্লার ঘটনার জের ধরে এবারের দুর্গোৎসবে দেশের বিভিন্ন স্থানে মন্দির ও পূজামণ্ডপে হামলা হয়েছে। সংঘর্ষে একাধিক প্রাণহানির ঘটনাও ঘটেছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের