সংসদের আগামী অধিবেশনে রাজাকারের তালিকা পাস করা হবে: মন্ত্রী

সময় ট্রিবিউন | ১৫ অক্টোবর ২০২১, ০৫:০৩

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক-ফাইল ছবি

আগামী জাতীয় সংসদ অধিবেশনে রাজাকারের তালিকা উপস্থাপন হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বিকালে রংপুরে নবনির্মিত সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।

এসময় মন্ত্রী কুমিল্লার ঘটনা প্রসঙ্গে বলেন, পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যারা আসতে চায়, কুমিল্লার ঘটনায় তাদের মদদ থাকতে পারে।

মন্ত্রী বলেন, প্রকৃত হিন্দু বা প্রকৃত মুসলমানরা কোন ধর্মের অবমাননা করতে পারে না।

এসময় কুমিল্লার ঘটনা জাতির কাছে পরিষ্কার হয়ে গেছে বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, এই ঘটনায় কারা জড়িত তা খুঁজে বের করা হবে, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তিও নিশ্চিত করা হবে।

জেলা প্রশাসক আসিব আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

এসময় স্থানীয় সংসদ সদস্য রাহগীর আল মাহী সাদ এরশাদ, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দীন আহমেদ ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করীম রাজু, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোসাদ্দেক হোসেন বাবলু, সদর উপজেলা চেয়ারম্যান নাসিমা জামান ববী উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের