আমাদের টাকার কোনো অভাব নেই, টাকা খরচের জায়গা পাচ্ছি না : পরিকল্পনামন্ত্রী

সময় ট্রিবিউন | ১৪ অক্টোবর ২০২১, ০০:০৫

ছবিঃ সংগৃহীত

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘বর্তমানে আমাদের টাকার কোনো অভাব নেই। আমাদের প্রচুর আয় হচ্ছে। টাকা খরচ করার জায়গা পাচ্ছি না। তবে টাকা আছে বলেই যে ইচ্ছে মতো খরচ করবেন সেটা হবে না। সব খরচের হিসেব রাখতে হবে। প্রয়োজন ছাড়া এক টাকাও খরচ করা যাবে না।’

বুধবার (১৩ অক্টোবর) ফরিদপুরের মুন্সিবাজারে নারী উন্নয়ন ফোরাম আয়োজিত কম্পিউটার প্রশিক্ষণ উদ্বোধন ও প্রশিক্ষণ সমাপ্তকারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষকে যাদু দেখিয়েছেন। গত পরশু রূপপুরে যে কাণ্ড হয়েছে সেটা অনেকেই জানে না। আমরা পারমাণবিক যুগে প্রবেশ করেছি। আমাদের অনেকের মাথায় আসছে না প্রধানমন্ত্রী শেখ হাসিনা কী যাদু দেখিয়েছেন পাবনার রূপপুরে। এর আগেও শেখ হাসিনা অনেক যাদু দেখিয়েছেন বাংলাদেশকে। বাংলাদেশের প্রথম যাদুকর ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি আমাদের স্বাধীনতা দিয়ে যাদু দেখিয়েছেন।’

মন্ত্রী আরও বলেন, ‘আমরা যখন উন্নয়নের মহাশিখরে তরতরিয়ে ওপরে উঠতে থাকি ঠিক তখনই একটি গোষ্ঠী উন্নয়নের বিরোধিতা করে। তারা দেশের উন্নয়নকে বিশ্বাস করে না। তারা প্রায়ই বলে বেড়ায়, আমরা নাকি ভোট করব না। এসব কথা স্বাধীন দেশের জনগণ কখনই মানবে না। আইনকানুন মেনে আওয়ামী লীগকেও রাজনীতি করতে হবে, অন্যদেরও করতে হবে।'



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর