হাতে পেন্সিল রেখে গিনেস বুকে নাম লেখালেন মনিরুল

সময় ট্রিবিউন | ২৬ সেপ্টেম্বর ২০২১, ০৭:৫০

গিনেস বুকে রেকর্ড করা মনিরুল ইসলাম ছবি: সংগৃহীত

৩০ সেকেন্ডে হাতের পিঠে সর্বোচ্চ ৫০টি পেন্সিল ব্যালান্স করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখালেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মনিরুল ইসলাম (২১)।

মনিরুল ইসলাম ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ সেশনের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী। তিনি কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের নিরারচর গ্রামের জহিরুল ইসলামের ছেলে।

এর আগে শুক্রবার দুপুরে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পাওয়ার বিষয়টি ই-মেইলে মনিরুল ইসলামকে জানিয়েছে কর্তৃপক্ষ।

মনিরুল ইসলাম জানান, গত মার্চ মাসে ৩০ সেকেন্ডে সর্বোচ্চ ৫০টি পেন্সিল হাতের পিঠে তুলে একটি ভিডিও পাঠাই। ভিডিওটি যাচাই করে শুক্রবার দুপুরে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পাওয়ার বিষয়টি ই-মেইলে আমাকে জানায়। রেকর্ডটি ছিল ‘দ্য মোস্ট পেন্সিল ব্যালেন্স অন দ্য ব্যাক অফ দ্য হ্যান্ড ইন থার্টি সেকেন্ড’টাইটেলের ওপর। দেশের হয়ে এমন কৃতিত্ব অর্জন করতে পেরে আমি খুবই আনন্দিত। দেশের জন্য আমি আরও বড় কিছু করতে চাই।

উল্লেখ্য, এর আগের রেকর্ডটি ছিল ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থী রেজোয়ান খানের দখলে। তিনি ৩০ সেকেন্ডে ৪৪টি পেন্সিল হাতের পিঠে তুলে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর