মেক্সিকো সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সময় ট্রিবিউন | ২৫ সেপ্টেম্বর ২০২১, ২০:৩৮

ফাইল ছবি

মেক্সিকোর ২০০ বছর পূর্তিতে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিতে রোববার ২৬ সেপ্টেম্বর দেশটিতে সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

শনিবার প্রতিমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ তথ্য জানিয়েছেন।

প্রতিমন্ত্রী ফেসবুকে লিখেছেন, আমাদের জন্য জাতিসংঘের ৭৬ তম সাধারণ অধিবেশনের উচ্চ পর্যায়ের সাধারণ বিতর্কের শেষ দিন ছিল আজ। দিন শেষে নেত্রীর(প্রধানমন্ত্রী শেখ হাসিনা) কাছ থেকে বিদায় নিলাম। কাল রওনা হবো মেক্সিকোর উদ্দেশ্যে, সেই দেশের ২০০ বছর পূর্তিতে বাংলাদেশের মানুষের শুভেচ্ছা এবং ভালোবাসা নিয়ে। সেই সঙ্গে দ্বিপক্ষীয় রাজনৈতিক এবং ব্যবসায়িক সম্পর্কের নানা বিষয় নিয়ে আলোচনা হবে।

তিনি লিখেছেন, ছোট একটি ব্যবসায়িক প্রতিনিধি দল এবং একটি সাংস্কৃতিক দলও যোগ দেওয়ার উদ্দেশ্যে ঢাকা থেকে রওনা দিয়েছে। ২০১৬ সালে বাংলাদেশের পক্ষ থেকে মন্ত্রী পর্যায়ের প্রথম দ্বিপক্ষীয় সফর করেছিলাম মেক্সিকোতে। এবার উদ্দেশ্য থাকবে সম্পর্কটাকে আরও এগিয়ে নেয়ার।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর