বিমানবন্দরে পিসিআর পরীক্ষাগারের দাবিতে আমরণ অনশন

সময় ট্রিবিউন | ১৪ সেপ্টেম্বর ২০২১, ২২:৩০

সংগৃহীত

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে দ্রুত করোনা পরীক্ষার জন্য র‌্যাপিড পিসিআর ল্যাব স্থাপনের দাবি জানিয়ে আমরণ অনশনের বসেছেন প্রবাসীরা।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর আগস্ট) সকালে রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনের সামনে আমরণ অনশনে বসেন প্রবাসীরা।

প্রবাসীরা জানান, করোনা মহামারির সময় হাজারো প্রবাসী দেশে ফিরেছেন। দেশে ফেরার পর নিষেধাজ্ঞার কারণে তারা আটকে আছেন। প্রায় দেড় বছর সময় ধরে তারা দেশে রয়েছেন। এমন পরিস্থিতিতে অনেকেই ধার-দেনা করে মানবেতর জীবন যাপন করছেন। এরই মধ্যে অনেকের ভিসা ও আকামার মেয়াদ শেষ হয়ে গেছে। ফলে ৫০ হাজারের উপর প্রবাসী তাদের চাকরিস্থলে যেতে না পেরে বাংলাদেশে আটকে পড়েছেন।

আন্দোলনকারীরা বলেন, দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ ছাড়া ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কায় আটকে পড়া প্রবাসীদের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়েছে আবর আমিরাত। তারা শর্ত দিয়েছে, সেসব দেশ বিমানবন্দর থেকে বিমানে ওঠার ৩–৪ ঘণ্টা আগে করোনা পরীক্ষা করে নেগেটিভ সনদ দিতে পারবে তারাই সংযুক্ত আরব আমিরাতের দেশগুলোতে প্রবেশ করার অনুমতি পাবে। এমন নির্দেশনা পেয়ে ভারত ও পাকিস্তান এরই মধ্যে বিমানবন্দরে র‌্যাপিড পিসিআর ল্যাব স্থাপন করেছে। এর মাধ্যমে সেসব দেশের সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীরা কাজে ফিরতে পারছেন। কিন্তু এখনও পর্যন্ত আমাদের দেশে এ ব্যাপারে কোনো ব্যবস্থায় নেয়নি সরকার। এতে হাজার হাজার প্রবাসীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।

এসময় অবিলম্বে বাংলাদেশের ৩টি বিমান বন্দরে র‌্যাপিড টেস্ট মেশিন বসানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন তারা। র‌্যাপিড টেস্ট বসানোর বিষয়ে কোন সমাধান না আসা পর্যন্ত অনশন অব্যহত থাকবে বলে জানান প্রবাসীরা।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর