বাংলাদেশকে ২০টি বোট উপহার দিল যুক্তরাষ্ট্র

সময় ট্রিবিউন | ১০ সেপ্টেম্বর ২০২১, ১৬:৩৬

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ নৌবাহিনী এবং কোস্টগার্ডকে ২০টি বোট উপহার দিয়েছে যুক্তরাষ্ট্র। নৌবাহিনী এবং কোস্টগার্ডের সামুদ্রিক নিরাপত্তা অভিযান পরিচালনার সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি দেশের উপকূলীয় এলাকা ও এর আওতাধীন সামুদ্রিক অর্থনৈতিক অঞ্চলে টহল বৃদ্ধির লক্ষ্যে এই মেটাল শার্ক ও ডিফেন্ডার নৌযানগুলো উপহার দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস জানায়, মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার বাংলাদেশ নৌবাহিনীর সহকারী প্রধান (অপারেশনস) রিয়ার অ্যাডমিরাল এম. আশরাফুল হক এবং বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল আশরাফ হক চৌধুরীর উপস্থিতিতে এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এই দুই বাহিনীর কাছে নৌযানগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

দূতাবাসের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ সরকারের অনুরোধের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ কোস্টগার্ডকে ১০টি ডিফিয়ান্ট ক্লাস মেটাল শার্ক বোট এবং ১০টি ডিফেন্ডার ক্লাস বোট উপহার হিসেবে দিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই ২০টি বোট বাংলাদেশ কোস্টগার্ড এবং বাংলাদেশ নৌবাহিনীর স্পেশাল অপারেশনস ফোর্সের অধীন স্পেশাল ওয়ারফেয়ার ডাইভিং অ্যান্ড স্যালভেজ ইউনিটের সন্ত্রাসবিরোধী কার্যক্রম পরিচালনার সক্ষমতা উন্নত ও জোরদার করবে।

এ বিষয়ে রাষ্ট্রদূত মিলার বলেন, এই বোটগুলো যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে চলমান দীর্ঘকালের ঘনিষ্ঠ নিরাপত্তা সহযোগিতার ইতিহাসে আরেকটি বড় উদাহরণ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর