প্রধানমন্ত্রীর জন্মদিনে যেভাবে পাঠাবেন শুভেচ্ছা বার্তা

বিএসএমএমইউ | ৫ সেপ্টেম্বর ২০২১, ২২:২০

ছবি: সংগৃহীত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা, বাংলাদেশের বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ৭৫তম জন্মদিন আগামী ২৮ সেপ্টেম্বর।

বঙ্গবন্ধুকন্যার জন্মদিন উপলক্ষে ‘THANK YOU PM’ ক্যাম্পেইন আয়োজন করেছে উপমহাদেশের বৃহৎ রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে রাজনৈতিক দলটির পক্ষ থেকে দেশের সব জেলার সাধারণ মানুষদের কাছ থেকে শুভেচ্ছা বার্তা (ভিডিও) আহ্বান করেছে আওয়ামী লীগ।

রোববার (৫ সেপ্টেম্বর) দেশের বৃহত্তম এই রাজনৈতিক সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এ সংক্রান্ত একটি বার্তা দেওয়া হয়েছে।

শুভেচ্ছা বার্তার বিষয়বস্তু:

গত ১৩ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নির্মিত বিভিন্ন অবকাঠামো, করোনাকাল ও ভ্যাক্সিনে শেখ হাসিনার ভূমিকা, বিদ্যুৎ সুবিধা, আশ্রয়ণ প্রকল্পসহ নিজ নিজ এলাকার জীবনমান উন্নয়নে নির্মিত বিভিন্ন স্থাপনা নিয়েও ভিডিও চিত্রধারণ করে পাঠানোর আহ্বান জানানো হয়েছে।

 ভিডিও পাঠানোর নিয়ম:

১.ভিডিওর শুরুতেই নিজের নাম, জেলা বা প্রতিষ্ঠানের নাম বলতে হবে।

২.কোনো প্রকারের এডিট ছাড়া মূল ভিডিও চিত্রটি পাঠাতে উৎসাহিত করা হয়েছে।

৩.প্রত্যেকে এক বা একাধিক বিষয়েও ভিডিও পাঠাতে পারবেন।

৪.গুগল ড্রাইভ/ওয়ান ড্রাইভ- এর লিংক ‘শেয়ার‌্যাবল’ বা ‘ওপেন’ বা ‘এনিওয়ান কেন গেট একসেসে’ এই অপশনগুলো ‘এনেবল’ করে পাঠাতে হবে এবং

৫.অবশ্যই ‘ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’ বলে ভিডিওটি শেষ করতে হবে।

আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে ভিডিওটি পাঠাতে হবে। ভিডিও পাঠানোর ঠিকানা: [email protected]



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর